WBSSC Group C Exam: পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ম মানতে হবে? এক্ষুনি দেখে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাত পোহালেই স্কুল সার্ভিস কমিশন আয়োজিত গ্রুপ- সি ক্লার্ক পদের পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে পরীক্ষা শেষ পর্যন্ত পরীক্ষার্থীকে মানতে হবে একাধিক নিয়ম। এই নিয়মগুলি লংঘন করলেই পরীক্ষা সরাসরি ক্যান্সেল করে দেওয়া হবে। এই প্রতিবেদনে স্কুল সার্ভিস কমিশন মারফত প্রত্যেক পরীক্ষার্থীর জন্য কি কি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই নিয়েই আলোচনা করেছি আমরা। তাই আপনি যদি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষার একজন প্রার্থী হয়ে থাকেন, তবে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়া আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ।

WBSSC Group C Exam

পরীক্ষার নাম WBSSC Group C Exam
পরিচালনাকারী সংস্থা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)
পরীক্ষার তারিখ ১লা মার্চ, ২০২৬
মোট পরীক্ষার্থী প্রায় ১৬ লক্ষের বেশি
পরীক্ষাকেন্দ্রের সংখ্যা সারা রাজ্য জুড়ে প্রায় ১,৭০০টি
অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com

পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং টাইম

গ্রুপ-সি পরীক্ষায় সময়ানুবর্তিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গাইডলাইনে সকাল ১০:০০ টার সময় গেট খোলা হবে। ১১:৪৫ এ গেট বন্ধ করে দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হতে হবে। না হলে পরে আর ঢুকতে দেওয়া হবে না। কিছু কিছু বিশেষ জরুরি অবস্থায় সর্বোচ্চ দুপুর ১২:০০ টা পর্যন্ত প্রবেশ অনুমোদন করা যেতে পারে। তাই পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে সময় হাতে নিয়েই ঘর থেকে বেরুন এবং সময়ের আগে গিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।

---Advertisement---

পরীক্ষার হলে বুট জুতো নিষিদ্ধ

এবারের পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘শু-ব্যান’ বা ঢাকা জুতো নিষিদ্ধ করা। কমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনো পরীক্ষার্থী বুট বা পা ঢাকা জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কমিশনের সূত্র অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করতে এই পদক্ষেপ। অনেক সময় ঢাকা জুতোর ভেতরে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট লুকিয়ে নিয়ে আসার অভিযোগ ওঠে। তাই স্বচ্ছতা বজায় রাখতে শুধুমাত্র খোলা চটি বা ফ্ল্যাট স্যান্ডেল পরেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে। এই নিয়ম নারী ও পুরুষ উভয় পরীক্ষার্থীর জন্যই প্রযোজ্য।

আরও পড়ুনঃ গ্রুপ- সি পরীক্ষার প্র্যাকটিস সেট, কমনযোগ্য প্রশ্নোত্তর

পরীক্ষার্থীদের যা যা সঙ্গে নিয়ে যেতে হবে

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় নিচের জিনিস গুলি থাকা বাধ্যতামূলক:

  1. অ্যাডমিট কার্ড: কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হল টিকিকের রঙিন বা সাদা-কালো প্রিন্ট আউট।
  2. ফটো আইডি প্রুফ: আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের অরিজিনাল কপি।
  3. পেন: ওএমআর (OMR) শিট পূরণ করার জন্য স্বচ্ছ নীল বা কালো বল পয়েন্ট পেন।
  4. জলের বোতল: শুধুমাত্র স্বচ্ছ জলের বোতল বহন করা যাবে।
---Advertisement---

যা যা নিয়ে ঢোকা যাবে না

জুতোর পাশাপাশি নিচের সামগ্রীগুলিও সম্পূর্ণ নিষিদ্ধ:

  1. যেকোনো ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল)।
  2. মোবাইল ফোন, ক্যালকুলেটর, পেনড্রাইভ বা ইলেকট্রনিক ডিভাইস।
  3. গয়না বা কোনো ধাতব বস্তু।
  4. বইপত্র, নোটস বা কোনো কাগজ।

গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন পিডিএফ ই- বুক 

বিশেষ পরীক্ষার্থীদের (PwD) জন্য নিয়ম

যেসব পরীক্ষার্থী বিশেষভাবে সক্ষম (PwD) এবং স্ক্রাইব (Scribe) প্রয়োজন, তাদের পরীক্ষার অন্তত ৪৮ ঘণ্টা আগে সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশনের থেকে অনুমতি নিতে হবে। পরীক্ষার দিন অরিজিনাল PwD সার্টিফিকেট এবং স্ক্রাইবের প্রয়োজনীয় নথিপত্র (আইডি কার্ড ও ছবি) সাথে রাখতে হবে।

ওএমআর (OMR) শিট ও নিরাপত্তা বিধি

পরীক্ষা চলাকালীন পুরো হল সিসিটিভি নজরদারিতে রাখা হবে। এই সময়ে কোন পরীক্ষার্থী যদি অসাধু উপায়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন তার পরীক্ষা পুরোপুরি বাতিল করা হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে আর হলে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শেষ হবার পর পরীক্ষকদের অনুমতি ছাড়া কাউকে বেরোতে দেওয়া হবে না। স্কুল সার্ভিস কমিশন এর নিয়ম অনুযায়ী, ও এম আর সিটের পরীক্ষার কপি জমা করে আসতে হবে এবং স্টুডেন্ট কপি বাড়ি নিয়ে আসতে পারবেন পরীক্ষার্থীরা।

বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির ও পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now 

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য