WBSSC Group C Exam New Rule: গ্রুপ- সি পরীক্ষার্থীদের মানতে হবে এই নিয়ম, না মানলে কড়া ব্যবস্থা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

আসন্ন গ্রুপ সি নিয়োগ পরীক্ষাকে ঘিরে জারি হল একাধিক কড়া নির্দেশ। পরীক্ষাকক্ষে আর পরা যাবে না ঢাকা জুতো বা বুট। শুধু স্লিপার বা ফ্ল্যাট স্যান্ডেল পরেই প্রবেশ করতে হবে। নতুন এই বিধি না মানলে প্রবেশে বাধা দেওয়া হতে পারে, এমনকি প্রার্থীপদও বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।

WBSSC Group C Exam New Rule

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঢাকা জুতোর ভিতরে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট লুকিয়ে আনার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। খোলা স্যান্ডেল পরলে তল্লাশি প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এই নিয়ম নারী-পুরুষ নির্বিশেষে সব পরীক্ষার্থীর ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

ইতিমধ্যেই পরীক্ষার্থীরা এডমিট কার্ড ডাউনলোড করতে শুরু করেছেন। সেখানে বিস্তারিতভাবে নতুন নির্দেশগুলি উল্লেখ করা হয়েছে। পরীক্ষার দিন যাতে কোনও বিভ্রান্তি না হয়, সেই কারণে আগেভাগেই নিয়মগুলি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রুপ সি ও ডি-র লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ মার্চ এবং ৮ মার্চ, ২০২৬। রাজ্য জুড়ে প্রায় ১,৭০০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। অনুমান করা হচ্ছে, ১৬ লক্ষেরও বেশি প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন।

---Advertisement---

পরীক্ষার দিনে কী কী নিয়ে যেতে হবে?

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় কয়েকটি নথি ও সামগ্রী বাধ্যতামূলক করা হয়েছে।

  • কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি।
  • একটি বৈধ সরকারি ফটো আইডি প্রুফের মূল কপি- Aadhaar Card, Voter ID, PAN Card, Driving
  • Licence বা Passport-এর যেকোনও একটি।
  • স্বচ্ছ নীল বা কালো বল পেন, OMR শিট শেড করার জন্য।
  • ব্যক্তিগত প্রয়োজনে স্বচ্ছ জলের বোতল।

এই নথি ও সামগ্রীগুলি চাইলে স্বচ্ছ (transparent) ফাইলে বহন করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ WBSSC গ্রুপ- সি ও গ্রুপ- ডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন 

WBSSC Group C Exam রিপোর্টিং টাইম

রিপোর্টিং টাইম নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা। সকাল ১১টা ৪৫ মিনিটে গেট বন্ধ হয়ে যাবে। সর্বোচ্চ দুপুর ১২টা পর্যন্ত হল এন্ট্রি দেওয়া হতে পারে। নির্ধারিত সময়ের পরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট করা হয়েছে।

কি কি জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না?

জুতো বা বুট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া কোনও ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, লগ টেবিল, ইলেকট্রনিক গ্যাজেট, গয়না বা ধাতব বস্তু সঙ্গে রাখা যাবে না। পরীক্ষাকক্ষে শুধুমাত্র transparent pen এবং transparent water bottle বহনের অনুমতি দেওয়া হয়েছে। অন্য কোনও সামগ্রী থাকলে প্রবেশের আগে জমা রাখতে হতে পারে।

আরও পড়ুনঃ গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর সেট (প্র্যাকটিস করুন)

গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন পিডিএফ ই- বুক 👇

পরীক্ষা শেষ হওয়ার আগে কাউকে হল থেকে বের হতে দেওয়া হবে না। OMR শিটে সই করতে হবে এবং তা ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে। ডুপ্লিকেট OMR কপি ও প্রশ্নপত্র নিজের কাছে রাখা যাবে। পরীক্ষা কেন্দ্র CCTV নজরদারির আওতায় থাকবে। PwD প্রার্থীরা স্ক্রাইব নিতে চাইলে পরীক্ষার অন্তত ৪৮ ঘণ্টা আগে আঞ্চলিক কমিশনের অনুমতি নিতে হবে। PwD সার্টিফিকেট সঙ্গে আনতে হবে। স্ক্রাইবকেও নিজের ডিক্লারেশন, ছবি এবং বৈধ আইডি প্রুফ আনতে হবে।

কোনও ধরনের অসদুপায় অবলম্বন করলে প্রার্থির রেজিস্ট্রেশন বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং অনিয়মের সম্ভাবনা কমাতেই এই কড়া নির্দেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের সমস্ত নিয়ম মেনে নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মাধ্যমিক ইতিহাস সাজেশন 2026: বড় প্রশ্ন লাস্ট মিনিট সাজেশন, এগুলো পড়তেই হবে মাধ্যমিক বাংলা লাস্ট মিনিট সাজেশন ২০২৬ । Madhyamik Bangla Suggestion 2026 মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৬ | Madhyamik Physical Science Suggestion 2026 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৬ | Madhyamik History Suggestion 2026 মাধ্যমিক ভূগোল সাজেশন 2026 | Madhyamik Geography Suggestion 2026