WBSSC Group D Exam New Rule: পরীক্ষায় এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

WBSSC গ্রুপ ডি পরীক্ষায় কি কি নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের? দেখে নিন WBSSC Group D Exam Rules. আগামীকাল WBSSC গ্ৰুপ ডি পরীক্ষা। এই পরীক্ষাকে ঘিরে আশায় রয়েছেন পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী তরুণ তরুণীরা। এজন্য অনেক প্রস্তুতিও নিতে হয়েছে তাদের। কিন্তু সঠিক প্রস্তুতির সঙ্গে পরীক্ষার সঠিক নিয়মাবলীও মেনে চলা আবশ্যক। পরীক্ষা কেন্দ্রে পৌছানো থেকে শুরু করে বেরোনো অবধি স্কুল সার্ভিস কমিশনের একাধিক গাইডলাইন মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। এর সামান্য অন্যথা হলেও পুরো পরীক্ষা বাতিল করা হতে পারে। আজকের এই পোস্টে আমরা আগামীকাল পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ নিয়মাবলী নিয়ে আলোচনা করব। সতর্ক থাকতে পুরো খবরটি পড়ুন।

WBSSC Group D Exam New Rule

পরীক্ষার নাম নাম WBSSC Group D Exam.
পরিচালনাকারী সংস্থা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)।
পরীক্ষার তারিখ ৮ই মার্চ, ২০২৬।
পরীক্ষার সময় দুপুর ১২:০০ থেকে ১:২০।
অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com

---Advertisement---

এই ১০ টি নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের

আরও পড়ুনঃ WBSSC গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

  1. প্রত্যেক পরীক্ষার্থীকে সকাল ১০:০০ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছাতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট আগে অর্থাৎ ১১:৪৫ এ গেট বন্ধ করে দেওয়া হবে এবং তারপর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।
  2. পরীক্ষা কেন্দ্রে প্রবেশ থেকে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক পরীক্ষার্থীকে সিসিটিভি নজরদারিতে রাখা হবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে বডি চেক করা হবে প্রত্যেকের। তাই যেকোনো রকমের ধাতব জিনিস যেমন ঘড়ি, ব্রেসলেট, গয়না ইত্যাদি পড়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না।
  3. পরীক্ষার হলে কোনো ঢাকা জুতো, বুট বা হিল জুতো পড়ে ঢোকা যাবে না। পরীক্ষার্থীদের কেবল স্যান্ডেল বা চটি জাতীয় জুতো পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  4. হালকা রঙের পোশাক পরা ভালো। বড় বোতামযুক্ত পোশাক বা চেইন দেওয়া জ্যাকেট এড়িয়ে চলুন।
  5. মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইস, ডিজিটাল বা অ্যানালগ ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ।
  6. ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, সানগ্লাস এবং কোনো প্রকার লিখিত কাগজ বা বই হলের ভেতরে নেওয়া যাবে না।
  7. কেবলমাত্র স্বচ্ছ কালো বা নীল বলপয়েন্ট পেন ব্যবহার করতে পারবেন।
  8. পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, অন্তত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখুন।
  9. পরীক্ষার্থীদের ও এম আর শিটে পরীক্ষা দিতে হবে। উত্তর চিহ্নিত করার আগে অবশ্যই বারবার ভেবে নিতে হবে। কারণ ওএমআর শিটে উত্তর ভুল হলে আর ঠিক করার কোন জায়গা নেই।
  10. পরীক্ষা দেওয়ার পর ওএমআর শিটের মূল কপি পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে আসতে হবে, আর স্টুডেন্ট কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে আসতে পারবেন।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

8th Pay Commission: অষ্টম পে কমিশন নিয়ে বিরাট আপডেট, কবে বাড়বে মাইনে? D.El.Ed কলেজগুলোতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের মার্চেই বকেয়া ডিএ পাবে রাজ্য সরকারি কর্মীরা, ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর মার্চ মাসের শুরুতেই টানা ছুটি স্কুল গুলিতে, একনজরে দেখে নিন ছুটির তালিকা WBSSC Group C Exam: পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ম মানতে হবে? এক্ষুনি দেখে নিন