WBSSC Group D Practice Set in Bengali (Set 3): WBSSC গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য WBSSC গ্রুপ ডি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর তাতে সেরা প্রস্তুতির আজ প্রকাশিত হচ্ছে WBSSC Group D Practice Set in Bengali (Set 3)। এই প্র্যাকটিস সেটে বিগত কয়েক বছরের প্রশ্নপত্র যাচাইয়ের পর বিভিন্ন টপিক থেকে সবচেয়ে কমন যোগ্য প্রশ্নোত্তর গুলির কালেকশন দেওয়া হয়েছে। তাই ধৈর্য নিয়ে এই সেটটির সব প্রশ্নোত্তর শেষ পর্যন্ত পড়লে পরীক্ষার্থীরা অনেক উপকৃত হবেন আশা করা যায়।

WBSSC Group D Practice Set in Bengali (Set 3)

স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস অনুযায়ী তিনটি বিষয় যথাক্রমে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। প্রতিটি বিষয় থেকে ৩০ টি করে মোট ৯০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আছে এই প্র্যাকটিস সেটে। একে একে সেগুলি দেখে নেওয়া যাক।

WBSSC গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

WBSSC গ্রুপ ডি সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট, মডেল প্রশ্ন উত্তর এবং বিগত বছরের প্রশ্নপত্রের পিডিএফ নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করা হয়। এগুলি সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনই যুক্ত হন।

---Advertisement---

সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতের প্রথম লোকপাল কে নিযুক্ত হয়েছিলেন?
    উত্তর: পিনাকী চন্দ্র ঘোষ।
  2. কোষের ‘শৌচাগার’ বা ‘আত্মঘাতী থলি’ কাকে বলা হয়?
    উত্তর: লাইসোজোম।
  3. ভারতের জাতীয় সংগীত ‘জন গণ মন’ প্রথম কত সালে গাওয়া হয়েছিল?
    উত্তর: ১৯১১ সালে (কলকাতা অধিবেশনে)।
  4. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
    উত্তর: স্ফিগমোম্যানোমিটার।
  5. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘রাঢ় অঞ্চলের প্রবেশদ্বার’ বলা হয়?
    উত্তর: পশ্চিম বর্ধমান।
  6. সম্প্রতি ২০২৪ সালে কোন দেশ ‘ব্রিকস’ (BRICS)-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়নি কিন্তু আমন্ত্রিত ছিল?
    উত্তর: আর্জেন্টিনা।
  7. সংবিধানের কত নম্বর ধারায় ‘আইনের চোখে সবাই সমান’ বলা হয়েছে?
    উত্তর: ১৪ নম্বর ধারা।
  8. মানুষের শরীরের ক্ষুদ্রতম হাড় কোনটি?
    উত্তর: স্টেপিস (কানে থাকে)।
  9. মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
    উত্তর: সম্রাট অশোক।
  10. কোন হরমোনকে ‘লড়াই করো অথবা পালাও’ (Fight or Flight) হরমোন বলা হয়?
    উত্তর: অ্যাড্রিনালিন।
  11. ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী ভারতীয় কে?
    উত্তর: অর্শদীপ সিং।
  12. মানুষের শরীরের বৃহত্তম মিশ্র গ্রন্থি কোনটি?
    উত্তর: অগ্ন্যাশয় (Pancreas)।
  13. ‘এ টেল অফ টু সিটিজ’ (A Tale of Two Cities) বইটি কার লেখা?
    উত্তর: চার্লস ডিকেন্স।
  14. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী?
    উত্তর: ধলা গলা মাছরাঙা (White-throated Kingfisher)।
  15. ভিটামিন B12-এ কোন ধাতু পাওয়া যায়?
    উত্তর: কোবাল্ট।
  16. গান্ধীজিকে কে প্রথম ‘জাতির পিতা’ (Father of the Nation) বলে সম্বোধন করেন?
    উত্তর: সুভাষচন্দ্র বসু।
  17. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি (Forest Area) রয়েছে?
    উত্তর: মধ্যপ্রদেশ।
  18. বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে?
    উত্তর: অজিত ডোভাল।
  19. সংবিধানের কত নম্বর ধারায় ‘অস্পৃশ্যতা দূরীকরণ’-এর কথা বলা হয়েছে?
    উত্তর: ১৭ নম্বর ধারা।
  20. প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
    উত্তর: রাজগৃহ।
  21. ‘বুল অ্যান্ড বিয়ার’ (Bull and Bear) শব্দ দুটি কিসের সাথে যুক্ত?
    উত্তর: শেয়ার বাজার।
  22. কোন ধাতু সবথেকে ভালো তড়িৎ পরিবাহী?
    উত্তর: রুপো।
  23. ২০২৪ সালের অলিম্পিকে আমন সেহরাওয়াত কোন খেলায় পদক জিতেছেন?
    উত্তর: কুস্তি (Wrestling)।
  24. ভারতের বর্তমান ক্যাবিনেট সচিবের নাম কী?
    উত্তর: টি.ভি. সোমানাথন।
  25. কিসের অভাবে ‘গয়টার’ বা গলগণ্ড রোগ হয়?
    উত্তর: আয়োডিন।
  26. কোন বছর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) জাতীয়করণ করা হয়?
    উত্তর: ১৯৪৯ সালে।
  27. মহেঞ্জোদাড়ো কথাটির অর্থ কী?
    উত্তর: মৃতের স্তূপ।
  28. ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কী?
    উত্তর: ধর্মেন্দ্র প্রধান।
  29. বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয়?
    উত্তর: ওজোনস্তর (স্ট্র্যাটোস্ফিয়ার)।
  30. বর্তমানে নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান কে?
    উত্তর: সুমন বেরি।

আরও পড়ুনঃ WBSSC Group D Practice Set in Bengali (Set 2)

---Advertisement---

গণিত

  1. একটি সংখ্যার ২০% যদি ৮০ হয়, তবে সংখ্যাটির ১০০% কত?
    উত্তর: ৪০০।
  2. বার্ষিক ৮% সরল সুদে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে?
    উত্তর: ১২.৫ বছর।
  3. দুটি সংখ্যার যোগফল ২৫ এবং বিয়োগফল ১৩ হলে বড় সংখ্যাটি কত?
    উত্তর: ১৯।
  4. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ ৫ সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত?
    উত্তর: ১৩ সেমি।
  5. পাঁচটি ক্রমান্বয়ে আসা জোড় সংখ্যার গড় ২০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
    উত্তর: ১৬।
  6. একটি ঘড়ি ৪৪০ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
    উত্তর: ৪৮৮.৮৮ টাকা (প্রায়)।
  7. এক ডজন ডিমের দাম ৭২ টাকা হলে ৫টি ডিমের দাম কত?
    উত্তর: ৩০ টাকা।
  8. ১৫ জন লোক একটি কাজ ২০ দিনে করলে ১০ জন লোক ওই কাজ কত দিনে করবে?
    উত্তর: ৩০ দিনে।
  9. ০.৫ + ০.০৫ + ৫.০৫ এর মান কত?
    উত্তর: ৫.৬।
  10. একটি বর্গের ক্ষেত্রফল ১০০ বর্গ সেমি হলে তার পরিসীমা কত?
    উত্তর: ৪০ সেমি।
  11. কোনো সংখ্যার ২/৩ অংশ যদি ৫০ হয়, তবে সংখ্যাটি কত?
    উত্তর: ৭৫।
  12. ১০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। শিক্ষক এলে গড় ১৬ হয়। শিক্ষকের বয়স কত?
    উত্তর: ২৬ বছর।
  13. একটি ট্রেনের গতিবেগ ৫৪ কিমি/ঘণ্টা হলে মিটার/সেকেন্ডে কত হবে?
    উত্তর: ১৫ মি/সে।
  14. পরপর দুটি সংখ্যার বর্গের অন্তর ১৯ হলে সংখ্যা দুটি কী কী?
    উত্তর: ৯ এবং ১০।
  15. বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে?
    উত্তর: ৪ গুণ।
  16. ০.১২৫ কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
    উত্তর: ১/৮।
  17. দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং লসাগু ১২০ হলে সংখ্যা দুটির যোগফল কত?
    উত্তর: ৭০।
  18. বার্ষিক ৫% সরল সুদে ২০০০ টাকার ৩ বছরের সুদ কত?
    উত্তর: ৩০০ টাকা।
  19. কোনো জিনিসের দাম ২৫% বৃদ্ধি পেলে ব্যবহার কত শতাংশ কমালে খরচ একই থাকবে?
    উত্তর: ২০%।
  20. একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ৩ সেমি হলে তার আয়তন কত?
    উত্তর: ২৭ ঘন সেমি।
  21. এক ব্যক্তি ১২০০ টাকায় একটি মোবাইল কিনে ১৫০০ টাকায় বিক্রি করলে লাভের হার কত?
    উত্তর: ২৫%।
  22. একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ২:৩:৪ হলে বৃহত্তম কোণটি কত?
    উত্তর: ৮০ ডিগ্রি।
  23. তিনটি সংখ্যার গড় ২৫। যদি সংখ্যা তিনটির অনুপাত ৩:৫:৭ হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত?
    উত্তর: ৩৫।
  24. এক ব্যক্তি একটি দ্রব্য ৫% লাভে বিক্রি করলেন। তিনি যদি আরও ৪০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তবে তার ৮% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
    উত্তর: ১৩৩৩.৩৩ টাকা।
  25. কোনো একটি সংখ্যার ৪/৫ অংশের মান ৬৪ হলে, সংখ্যাটির অর্ধেক (১/২) কত হবে?
    উত্তর: ৪০।
  26. বার্ষিক কত হারে সরল সুদে কোনো আসল ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হবে?
    উত্তর: ১০%।
  27. একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ২ সেমি থেকে বাড়িয়ে ৪ সেমি করা হলে, তার আয়তন কত গুণ বৃদ্ধি পাবে?
    উত্তর: ৮ গুণ।
  28. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল মোট কত শতাংশ বৃদ্ধি পাবে?
    উত্তর: ৩২%।
    ১৫টি খাতার ক্রয়মূল্য যদি ১২টি খাতার বিক্রয়মূল্যের সমান হয়, তবে লাভের হার কত?
    উত্তর: ২৫%।
  29. একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা ১২ মিনিটে পূর্ণ হয় এবং অন্য একটি পাইপ দিয়ে ৮ মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ থাকা অবস্থায় দুটি পাইপ একসাথে খুললে কতক্ষণে সেটি খালি হবে?
    উত্তর: ১২ মিনিটে।
  30. দুটি সংখ্যার লসাগু ৪৮ এবং তাদের অনুপাত ২:৩। সংখ্যা দুটির সমষ্টি কত?
    উত্তর: ৪০।

রিজনিং

  1. সিরিজটি পূর্ণ করুন: 1, 4, 9, 16, 25, ?
    উত্তর: ৩৬।
  2. বেমানান শব্দটি বাছুন: ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা।
    উত্তর: শ্রীলঙ্কা।
  3. যদি PEN = 35 হয়, তবে COPY = ?
    উত্তর: ৫৯।
  4. ভোরবেলা সূর্যের বিপরীতে হাঁটলে আপনি কোন দিকে হাঁটছেন?
    উত্তর: পশ্চিম দিকে।
  5. বেমানান সংখ্যাটি বাছুন: ২৭, ৬৪, ১০০, ১২৫।
    উত্তর: ১০০।
  6. যদি ‘+’ মানে ‘গুণ’ এবং ‘-’ মানে ‘যোগ’ হয়, তবে 10 + 5 – 2 = ?
    উত্তর: ৫২।
  7. ঘড়িতে ৯টা বাজলে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যেকার কোণ কত?
    উত্তর: ৯০ ডিগ্রি।
  8. সিরিজটি সম্পূর্ণ করুন: Z, X, V, T, R, ?
    উত্তর: P।
  9. বেমানান জোড়াটি বাছুন: হাত-আঙুল, পা-গোড়ালি, মাথা-চুল, বই-পড়া।
    উত্তর: বই-পড়া।
  10. একটি সারিতে রীতার স্থান শুরু থেকে ৭ম এবং শেষ থেকে ১০ম। সারিতে মোট কতজন আছে?
    উত্তর: ১৬ জন।
  11. শব্দকোষ অনুযায়ী সাজান: Car, Cat, Can, Cap.
    উত্তর: Can, Cap, Car, Cat.
  12. যদি ‘জল’কে ‘বরফ’ এবং ‘বরফ’কে ‘মেঘ’ বলা হয়, তবে বৃষ্টি কোথা থেকে পড়ে?
    উত্তর: মেঘ।
  13. বেমানান কোনটি: গ্রাম, কেজি, কুইন্টাল, মিটার।
    উত্তর: মিটার।
  14. শূন্যস্থান পূরণ করুন: 5 : 125 :: 6 : ?
    উত্তর: ২১৬।
  15. যদি ৩রা আগস্ট সোমবার হয়, তবে ঐ মাসের ৩১ তারিখ কী বার হবে?
    উত্তর: সোমবার।
  16. রাম শ্যামের থেকে বেঁটে কিন্তু যদুর থেকে লম্বা। সবথেকে বেঁটে কে?
    উত্তর: যাদু।
  17. বেমানান কোনটি: তামা, পিতল, সোনা, লোহা।
    উত্তর: পিতল।
  18. সিরিজটি পূর্ণ করুন: A, E, I, O, ?
    উত্তর: U।
  19. যদি CAT কে লেখা হয় DBU, তবে DOG কী হবে?
    উত্তর: EPH।
  20. একজন মানুষ ১০ কিমি উত্তরে গিয়ে বাঁ দিকে ঘুরে ৫ কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে?
    উত্তর: উত্তর-পশ্চিম।
  21. বেমানান সংখ্যা: ৫, ৭, ১১, ১৫, ১৯।
    উত্তর: ১৫ ।
  22. পাখি : আকাশ :: মাছ : ?
    উত্তর: জল।
  23. যদি ১লা মে শুক্রবার হয়, তবে ঐ মাসে কতগুলি শুক্রবার আছে?
    উত্তর: ৫টি।
  24. বেমানান বাছুন: আম, কলা, আপেল, বেগুন।
    উত্তর: বেগুন।
  25. সিরিজটি পূর্ণ করুন: 10, 20, 40, 80, ?
    উত্তর: ১৬০।
  26. A : 1 :: Z : ?
    উত্তর: 26।
  27. ঘড়িতে ৬টা বাজলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
    উত্তর: উত্তর দিকে।
  28. বেমানান জোড়া: ছাত্র-শিক্ষক, মক্কেল-আইনজীবী, পুলিশ-চোর, ক্রেতা-বিক্রেতা।
    উত্তর: পুলিশ-চোর।
  29. যদি ১লা ডিসেম্বর রবিবার হয়, তবে ২৫শে ডিসেম্বর কী বার হবে?
    উত্তর: বুধবার।
  30. কলম : কালি :: পেন্সিল : ?
    উত্তর: গ্রাফাইট বা সিস।

টেলিগ্রাম গ্রুপঃ Join Now

---Advertisement---
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Railway Group D Practice Set in Bengali (Set 6) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর Railway Group D Practice Set in Bengali (Set 5): রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর WBSSC Group D Practice Set in Bengali (Set 2): গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর WBSSC Group D Practice Set in Bengali: গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর RRB Group D Practice Set in Bengali (4) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন উত্তর