WBSSC Group D Recruitment: সরকারি বিদ্যালয়ে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, দেখে নিন বিস্তারিত

Published By: Priyanka Sen | Published On:
Share:

WBSSC Group D Recruitment: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনার তরফ থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় গুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য স্টেট লেভেল সিলেকশন টেস্ট ২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মূলত বিপুল পরিমাণ চাকরিহারা প্রার্থীদের নিয়োগের জন্য পুনরায় সুযোগ করে দেওয়া হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বা WBSSC

পদের নাম- নন টিচিং স্টাফ (গ্রুপ সি ও গ্রুপ ডি)

মোট শূন্য পদের সংখ্যা- ৮৮৭৭ টি

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা:

  • গ্রুপ সি কর্মী বা ক্লার্ক- এই পদে আবেদনের জন্য আগ্রহী চাকরিপ্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • গ্রুপ ডি কর্মী- স্বীকৃত বোর্ড বা কাউন্সিল অনুমোদিত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানানোর যোগ্য হবেন।
---Advertisement---

চাকরির খবরঃ ভারতীয় কোস্ট গার্ডে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে

বয়স সীমা- উভয় পদের ক্ষেত্রেই ন্যূনতম ১৮ বছর থেকে সর্বত্র ৪০ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়োগের নিয়ম মেনেই বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি- চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে লিখিত পরীক্ষায় কোনরকম নেগেটিভ মার্কিন থাকবে না। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই প্রশ্নপত্র তৈরি করা হবে এবং পরীক্ষার সিলেবাস কমিশনের ওয়েবসাইটে সঠিক সময়ে আপলোড করা হবে বলেও জানানো হয়েছে।

চাকরির খবরঃ রাজ্যের মিউনিসিপাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অবলম্বন করে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে www.westbengalssc.com -এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্রটি পূরণ করতে হবে। আবেদনপত্র অনলাইনে সঠিকভাবে পূরণ করে জমা দিয়ে দিলে পরবর্তী সময়ে কোন সংশোধনের সুযোগ পাবেন না চাকরিপ্রার্থীরা। সম্পূর্ণ আবেদন পত্রটি এবং ব্যক্তিগত বিবরণ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা admit card অনুসারে পূরণ করতে হবে।

নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য আরো ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন