WBSSC Recruitment 2025: প্রকাশিত হলো শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি জেনে নিন

Published By: Exam Bangla | Published On:
Share:

WBSSC Recruitment 2025: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় শীর্ষ আদালতের নির্দেশ মেনে আজ ৩০শে মে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি। বিগত কয়েক বছর ধরেই স্কুল সার্ভিস কমিশন মারফত দুর্নীতিপূর্ণভাবে শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের মামলা চলছিল আদালতে। কলকাতা আদালতের পর শীর্ষ আদালতের রায়ে বাতিল হয় বিপুল পরিমাণ শিক্ষক-শিক্ষিকা ও সরকারি কর্মীর চাকরি। তবে এবার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পদের বিবরণ, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি সম্পর্কিত তথ্য গুলি পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

পদের নাম- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষক বা শিক্ষিকা।

শূন্য পদের সংখ্যা- ৩৫,৭২৬ টি।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (WBSSC Recruitment 2025):

১) নবম এবং দশম শ্রেণীর সহকারী শিক্ষক-শিক্ষিকা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বরের সঙ্গে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী থাকলে ইচ্ছুক চাকরিপ্রার্থী এই পদে আবেদন জানাতে পারেন। তবে অবশ্যই উল্লেখিত শিক্ষাগত ডিগ্রীর পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চাকরি প্রার্থীর B.Ed ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কোন চাকরি প্রার্থীর যদি শুধুমাত্র চার বছরের B.Ed বা এর সমতুল্য ডিগ্রী থাকে, তারাও এই পদে আবেদন জানাতে পারবেন।

২) একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক শিক্ষিকা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০% নম্বরের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি এবং ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত সংস্থা থেকে B.Ed ডিগ্রি থাকতে হবে (WBSSC Recruitment 2025)।

---Advertisement---

আরও পড়ুনঃ বদল হবে না WBCS পরীক্ষার সিলেবাস! পুরানো পদ্ধতি মেনেই কি পরীক্ষা?

বয়স সীমা- প্রতিটি পদেই চাকরিপ্রার্থীরা ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারেন। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সংরক্ষণের সঠিক নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক প্রার্থীদের জানানো হচ্ছে যে, এই পদে শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন জানানো যাবে। এর জন্য www.westbengalssc.com -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যোগ্য চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ আবেদন পত্রটি পূরণ করতে হবে (WBSSC Recruitment 2025)। এক্ষেত্রে জানিয়ে রাখি, এই পদের আবেদন এখনো শুরু হয়নি। প্রকাশিত বিজ্ঞপ্তি মেনে, ১৬/০৬/২০২৫ তারিখ থেকে চাকরি প্রার্থীরা আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন। অপরদিকে আবেদনের শেষ সময়সীমা রাখা হয়েছে ১৪/০৭/২০২৫ তারিখ পর্যন্ত।

আরও পড়ুনঃ ৪৪,২০৩ টি শূন্য পদে রাজ্যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ

আবেদন মূল্য- মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের সহকারী শিক্ষক শিক্ষিকা পদে আবেদন জানানোর জন্য সাধারণ ও OBC চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। অপরদিকে SC/ST/বিশেষভাবে শারীরিক সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদনমূল্য নির্ধারণ করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের এই পদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (WBSSC Recruitment 2025)। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই লিখিত পরীক্ষার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। অপরদিকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে সম্ভাব্য ইন্টারভিউ এর তারিখ প্রকাশ করেছে WBSSC। সব মিলিয়ে এই বছর ডিসেম্বর মাসের মধ্যেই চাকরিপ্রার্থীদের নিয়োগ করে দেওয়া হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা মাধ্যমিক পাশ করলেই ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার, রাজ্যের নতুন প্রকল্প বাংলার যুব সাথী