SSC Scam | কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি প্রার্থীরা!

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে গ্রুপ ডি পদে বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১৯১১ জন প্রার্থীর চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশ মেনে সংশ্লিষ্ট প্রার্থীদের সুপারিশপত্র বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিস্তারিত তালিকা। তবে এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি প্রার্থীরা।

এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন চাকরি বাতিল হওয়া প্রার্থীরা। মামলার শুনানি শেষ হলেও সে মামলার রায় এখনও ঘোষণা হয়নি। তবে ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ এখনও বজায় রেখেছে। বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের উদ্দেশ্যে বিচারপতির বক্তব্য ছিল, ওই সকল প্রার্থীদের এতদিনের বেতন ফেরত দিতে হবে সাথে তাঁরা আর কোনও সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবেন না। যদিও ডিভিশন বেঞ্চ বেতন ফেরতের নির্দেশে এখন স্থগিতাদেশ দিয়েছে। কারণ এই বিষয়টি আরও একবার পর্যবেক্ষণ করতে চাইছেন বিচারপতিরা। তাই এখনই বেতন ফেরত দিতে হচ্ছে না গ্রুপ ডি প্রার্থীদের।

চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক ও পিওন নিয়োগ

সূত্রের খবর, এদিকে চাকরি বাতিল হওয়া ১৯১১ জন গ্রুপ ডি প্রার্থী সম্প্রতি সুপ্রিম কোর্টের স্পেশাল লিভ পিটিশন করেছেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হওয়া ২৮২৩টি ওএমআর শিটের জালিয়াতি স্বীকার করে স্কুল সার্ভিস কমিশন। যার মধ্যে বিভিন্ন স্কুলে নিয়োগ পেয়েছিলেন ১৯১১ জন প্রার্থী। এরপর গত ১০ই ফেব্রুয়ারি চাকরি বাতিল হয় সংশ্লিষ্ট ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি