WBSSC SLST 2025: দ্বিতীয় ধাপের কাউন্সেলিং এর দিনক্ষণ জানালো WBSSC

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি WBSSC SLST 2025 Counselling Schedule প্রকাশ করেছে। আগামী ২৪ মার্চ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপের কাউন্সেলিং শুরু হতে চলেছে। ইতিমধ্যেই কাউন্সেলিং এর জন্য মনোনীত প্রার্থীদের মেরিট লিস্ট কমিশন মারফত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং তাদের জন্য ইনটিমেশন লেটার ডাউনলোডের লিংকও সক্রিয় করে দেওয়া হয়েছে। আলাদা আলাদা দিনে ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ের কাউন্সেলিং করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে।

WBSSC SLST 2025

কাউন্সিলিং প্রক্রিয়া
২৪শে মার্চ, ২০২৬ থেকে ১৭ই এপ্রিল, ২০২৬ পর্যন্ত চলবে।
ইন্টিমেশন লেটার ডাউনলোড
২১শে মার্চের মধ্যে লিঙ্ক একটিভ হবে।
সম্মিলিত মেধা তালিকা (CML)
২১শে মার্চের মধ্যে প্রকাশ পাবে।
শূন্যপদের সংখ্যা আপলোড ১৮ই মার্চ আপলোড হবে।

কোন দিন কোন বিষয়ের কাউন্সেলিং ? 

কমিশন কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী, বিভিন্ন বিষয়ের কাউন্সিলিং ভিন্ন ভিন্ন তারিখে অনুষ্ঠিত হবে। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হলো:

বিষয় কাউন্সিলিংয়ের তারিখ সময়
স্ট্যাটিস্টিকস ও কম্পিউটার অ্যাপ্লিকেশন (PG) ২৪শে মার্চ, ২০২৬। সকাল ১০:০০।
নিউট্রিশন (PG) ২৫শে মার্চ, ২০২৬। সকাল ১০:০০।
হিন্দি, কমার্স ও হোম ম্যানেজমেন্ট (PG) । ২৭শে মার্চ, ২০২৬।
সকাল ১০:০০ ও দুপুর ২:০০
কমার্স (PG) ২৮শে মার্চ, ২০২৬। সকাল ১০:০০।
পলিটিক্যাল সায়েন্স (PG) ১, ২ ও ৪ঠা এপ্রিল, ২০২৬। সকাল ১০:০০।
হিস্ট্রি (PG) ৬ ও ৭ই এপ্রিল, ২০২৬। সকাল ১০:০০।
জিওগ্রাফি (PG) ৮ ও ৯ই এপ্রিল, ২০২৬। সকাল ১০:০০।
ম্যাথমেটিক্স (PG) ১৩, ১৬ ও ১৭ই এপ্রিল, ২০২৬। সকাল ১০:০০।
---Advertisement---

প্রার্থীদের জন্য জরুরি নির্দেশিকা

আরও পড়ুনঃ রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ

প্রত্যেক প্রার্থীকে কাউন্সিলিংয়ে যা খেয়াল রাখতে হবে:
১. প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়েবসাইট থেকে তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নিতে হবে।
২. কাউন্সিলিংয়ের সময় প্রয়োজনীয় সকল অরিজিনাল নথিপত্র এবং ফটোকপি সাথে রাখা বাধ্যতামূলক।
৩. নির্দিষ্ট তারিখে উপস্থিত না থাকলে ভবিষ্যতে আর সুযোগ দেওয়া হবে না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WB SET Exam Date 2026: ২৮তম সেট পরীক্ষার তারিখ ঘোষণা করল WBCSC, বিস্তারিত দেখুন ANM GNM 2026 Exam Date & JENPAS 2026: পরীক্ষা ও ফর্ম ফিলাপের দিনক্ষণ ঘোষণা করল WBSSC Group C Exam Date 2026: গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষার তারিখ ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন মাধ্যমিক রুটিন ২০২৬: SIR আবহে শেষ পর্যন্ত কোন দিন কোন পরীক্ষা হতে চলেছে? ANM GNM Latest Notice: নার্সিং প্রবেশিকার আগে নতুন বিজ্ঞপ্তি বোর্ডের! কবে, কোথায় পরীক্ষা?