Government Scheme: রাজ্য সরকারের নতুন প্রকল্পে রাজ্যবাসী পাবেন 5000 টাকা! কিভাবে আবেদন করবেন, জেনে নিন

Published By: Priyanka Sen | Published On:
Share:

পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্যবাসীর জন্য। সেই প্রকল্পগুলিতে মাসিক বা বার্ষিক ভিত্তিতে আর্থিক সাহায্য পাঠানো হয় আবেদনকারীদের। সম্প্রতি নতুন একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে রাজ্যবাসী পাবেন মোট 5000 টাকার আর্থিক সহায়তা। নতুন এই প্রকল্পের নাম ‘জাগো প্রকল্প‘। কিভাবে আবেদন জানাবেন এই প্রকল্পে, কবে অবধি আবেদন জানানো যাবে, তা বিস্তারিত বলা হলো আজকের এই প্রতিবেদনে।

জাগো প্রকল্প ২০২৩ (Jaago Prakalpa 2023)

পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু হওয়া একটি উল্লেখযোগ্য স্কিম হলো জাগো প্রকল্প (Jaago Prakalpa)। এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন স্বনির্ভর দলের সদস্যরা। এই প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের মহিলাদের সমাজে স্বনির্ভর করে তোলা। সেই কারণেই আর্থিক সাহায্য দেওয়া হবে সরকার তরফে। রাজ্যের যে সমস্ত মহিলারা ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠীর আওতায় পড়ছেন, তাঁরাই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন। যদিও এই প্রকল্পে আবেদনের নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে। কী কী শর্ত রয়েছে, আসুন জেনে নেওয়া যাক।

জাগো প্রকল্পে আবেদনের শর্ত কী কী?

জাগো প্রকল্পে আবেদন জানাতে হলে যে যে শর্তগুলি মানতে হবে- ১) এই প্রকল্পে আবেদন জানাতে পারবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ২) প্রকল্পের জন্য আবেদনযোগ্য মহিলারাই। ৩) আবেদনকারীর একটি ছয় মাস পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ৪) স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে কম পক্ষে এক বছর কাজ করতে হবে। ৫) প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স অন্ততঃ ১৮ বছর হতে হবে। ৬) আবেদন জানানো মহিলার অ্যাকাউন্টে ন্যুনতম পাঁচ হাজার ব্যালেন্স থাকতে হবে।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ১৪ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ

জাগো প্রকল্পের আবেদন জানাবেন কিভাবে?

পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে হবে। অফলাইনে যদি আবেদন জানাতে চান, তবে দলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে নিজের রেজিস্টার মোবাইল নম্বর, দলের নাম ও সদস্যদের নাম উল্লেখ করে নিজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। এই প্রকল্পের আবেদন অ্যাপ্রুভড হলে আবেদনকারী প্রার্থী রাজ্য সরকারের তরফে পাঁচ হাজার টাকা পাবেন। এছাড়া এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন আগ্রহীরা।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

চাকরি হারাদের জন্য বিরাট সুখবর! মাসিক ২৫ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ২৬ হাজার চাকরি বাতিল: কারা এখনও বেতন পাবে? নতুন পরীক্ষায় কারা বসবে? ১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের বর্ধিত হারে ডিএ, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল নবান্ন 8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাদের কত টাকা বাড়বে? দেখে নিন এক্ষুনি OBC Certificate: ওবিসি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! আবারও নতুন মামলা কলকাতা হাইকোর্টে