আগস্টে প্রকাশ হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা! তোড়জোড় শুরু পর্ষদের দপ্তরে

Published By: Debasish Ghosh | Published On:
Share:

গত ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রাইমারি টেটের ইন্টারভিউ প্রায় শেষের পর্বে। আজ ২৪ তারিখ ছিল প্রাইমারি টেটের উনিশ দফার ইন্টারভিউ। আদালতের নির্দেশ মেনে এই ইন্টারভিউ নিয়েছে পর্ষদ। সূত্রের খবর, এই উনিশ দফার ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়ার একেবারে শেষ পর্যায়। এরপর মেধাতালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। কিন্তু কবে এই মেধাতালিকা প্রকাশ পাবে তার আশায় দিন গুনছেন চাকরিপ্রার্থীরা। সম্প্রতি ইঙ্গিত মিলছে, অগাস্ট নাগাদ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্যানেল প্রকাশ হতে পারে।

এক থেকে আঠেরো দফার ইন্টারভিউ শেষে এদিন সোমবার উনিশ দফার ইন্টারভিউ শেষ হল। পর্ষদ সূত্রে খবর, এরপর আর তেমন কোনো প্রার্থী ইন্টারভিউর জন্য বাকি থাকছেন না। তাই দ্রুত প্যানেল প্রকাশের জন্য তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখনও স্পষ্টভাবে মেধাতালিকা প্রকাশের তারিখ জানানো হয়নি। পর্ষদ সভাপতির কথায়, “আমাদের কাজ চলছে। যথাসময়ে আপনাদের জানিয়ে দেব প্যানেল প্রকাশের বিষয়ে”। হতে পারে আর কিছুদিনের অপেক্ষা তারপরেই বিজ্ঞপ্তি দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ রাজ্যে একাধিক চাকরি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো

এবারের শিক্ষক নিয়োগ কর্মসূচি নিয়ে প্রথম থেকেই বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রতি দফার ইন্টারভিউতে কড়া নজরদারির পাশাপাশি নম্বর প্রদানের ক্ষেত্রেও অভিনবত্ব আনে পর্ষদ। ইতিমধ্যে পর্ষদ সূত্রে খবর, প্রার্থীদের ডকুমেন্টগুলি খতিয়ে দেখার কাজ চলছে। কোনো ডকুমেন্ট নকল রয়েছে নাকি তাও বিশেষ পদ্ধতিতে চেক করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই একগুচ্ছ শূন্যপদে শিক্ষক নিয়োগ প্যানেল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চেই বকেয়া ডিএ পাবে রাজ্য সরকারি কর্মীরা, ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর WBSSC Group D Exam New Rule: পরীক্ষায় এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ মার্চ মাসের শুরুতেই টানা ছুটি স্কুল গুলিতে, একনজরে দেখে নিন ছুটির তালিকা WBSSC Group C Exam: পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ম মানতে হবে? এক্ষুনি দেখে নিন চাকরি হারাদের জন্য বিরাট সুখবর! মাসিক ২৫ হাজার টাকা ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী