রাজ্যের ২ জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হল, দেখে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

Published By: Exam Bangla | Published On:
Share:

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ শুরু হল সম্প্রতি। ধাপে ধাপে প্রায় ৩৬ হাজার শূন্যপদে এই কর্মী নিয়োগের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেইমত সরকারের চাইল্ড ডেভলপমেন্ট প্রোজেক্ট অফিসারের দপ্তর কতৃক প্রকাশ হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ হবে এই বিজ্ঞপ্তির দ্বারা। আবেদন পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম- অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwari Helper)
মোট শূন্যপদ- ২৪০ টি। (ব্লক ভিত্তিক শূন্যপদ অফিসিয়াল নোটিফিকেশনে উল্লিখিত আছে।)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।

চাকরির খবরঃ স্বাস্থ্য দপ্তরের অধীনে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ

অঙ্গনওয়াড়ী কর্মী পরীক্ষার সব খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হয়ে যান 👇👇👇

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।

আরও পড়ুনঃ কোন বই পড়লে পরীক্ষায় পাশ করবেন?

লিখিত পরীক্ষার সিলেবাস

■ প্রবন্ধ রচনা – ১৫ নম্বর
■ পাটিগণিত – ২০ নম্বর
■ পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা – ১৫ নম্বর
■ ইংরেজি – ২০ নম্বর
■ সাধারণ জ্ঞান – ২০ নম্বর

নতুন সিলেবাস অনুযায়ী লিখিত আমাদের বইটি অর্ডার করতে নিচের ছবিতে ক্লিক করুন ⬇⬇

আবেদন পদ্ধতি- অফলাইন পদ্ধতিতে সম্পূর্ণ আবেদনটি জানাতে হবে চাকরিপ্রার্থীদের। সেক্ষেত্রে নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে তাতে উপযুক্ত তথ্যপূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে নিজের সাম্প্রতিক বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রে করে সংশ্লিষ্ট ব্লক দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।

চাকরির খবরঃ IDBI ব্যাঙ্কে ২১০০ শূন্যপদে কর্মী নিয়োগ

যেসব ব্লকে নিয়োগ হবে সেগুলি হল- কালিম্পঙ (তিস্তা, তাশিডিং, ভালুকহপ, গ্রাহাম হোমস, আপার ইচ্চে, দুংরা, পুদুং, লোয়ার ইচ্চে, কাফার কাঙ্গকেবং, নিম্বং, ইয়াংমাকুম, পাবির্নগটার, কালিম্পং পৌরসভা), পশ্চিম বর্ধমান (শালানপুর, দুর্গাপুর ১, অন্ডাল, পাণ্ডবেশ্বর, ফরিদপুর, আসানসোল ২, দুর্গাপুর ২, কুলটি শহর, আসানসোল শহর, বারাবনি, কাঁকসা, রানীগঞ্জ শহর, রানীগঞ্জ গ্রামীণ)

আবেদনের শেষ তারিখ- ৮ ডিসেম্বর, ২০২৩।

Official Notification: Download Now | Download Now
Official Website: Click Here | Click Here

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা