চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ চলছে, আবেদনপত্র ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের গ্রাম পঞ্চায়েত এলাকাগুলির মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের মহকুমা শাসকের দপ্তর থেকে আশা কর্মী পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আগ্রহী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন জেলায় নিয়োগ, আবেদন পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 641/G

পদের নাম— আশা কর্মী
মোট শূন্যপদ— ৯১ টি। (নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার প্রার্থীদের জাতিভিত্তিক সংরক্ষণ বিজ্ঞপ্তিতে থাকা শূন্যপদের পাশেই উল্লেখ করা আছে।)
শিক্ষাগত যোগ্যতা— আশাকর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও, প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে।

গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ

মাসিক বেতন— পশ্চিমবঙ্গ সরকারের সর্বশেষ অধিনিয়ম অনুযায়ী আশা কর্মীদের মাসিক বেতন অথবা ভাতা হল ৫,২৫০/- টাকা।
বয়সসীমা— ১ ডিসেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত আবেদনকারীরা ২২ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যের ৩ টি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের আবেদন চলছে

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। অফিসিয়াল বিজ্ঞাপ্তির নিচে থাকা আবেদনপত্রের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। সংশ্লিষ্ট আবেদনপত্রে নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর পূরণকরা তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। মনে রাখবেন আবেদনপত্র কেবলমাত্র রেজিস্টার পোষ্টের মাধ্যমেই জমা করা যাবে। সরাসরি দপ্তরে গিয়ে জমা করা আবেদনপত্র গৃহীত হবে না।

আবেদনপত্র জমা করার ঠিকানা— প্রার্থীরা নিজ নিজ এলাকার সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে নিজের আবেদন জমা করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ— ৩০ আগস্ট, ২০২৪।
ইন্টারভিউর তারিখ— ২৫ ও ২৬ সেপ্টেম্বর, ২০২৪।

চাকরির খবরঃ জেলাভিত্তিক আশা কর্মী নিয়োগের ফর্ম ডাউনলোড করুন

গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ

Application Form: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ