বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে? জানিয়ে দিল রাজ্য

Published By: Debasish Ghosh | Published On:
Share:

হাইকোর্টের নির্দেশে বন সহায়ক নিয়োগের আবেদন গ্রহণ শুরু করেছে রাজ্য। প্রায় ২০০০টি শূন্যপদে বন সহায়ক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন স্থায়ী বাসিন্দা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। সম্প্রতি রাজ্যের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বন সহায়ক পদে আবেদনের শেষ তারিখ কবে, তা জানিয়ে দেওয়া হল।

রাজ্যের তরফে প্রকাশিত নয়া বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৯ মে ২০২৩ পর্যন্ত বন সহায়ক পদে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। যার দরুণ আরো বেশি সংখ্যক প্রার্থী এই পদের জন্য আবেদন করার সুযোগ পেলেন। বন সহায়ক পদে আবেদন জানানো প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে। এছাড়া প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

 

এই পদের আবেদন গ্রহণ চলছে অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের পূরণ করা আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে সংস্থার নির্দিষ্ট দফতরে গিয়ে জমা করতে হবে। যে সকল প্রার্থীরা বন সহায়ক পদে আবেদন জানাতে চান, তাঁরা এই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন।

Apply Now: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন NPCIL এ ৩৩০ এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ IFFCO তে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন