চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WBBSE Madhyamik: পরের বছরের মাধ্যমিক পরীক্ষা কবে? ঘোষণা হয়ে গেল দিনক্ষণ

Debasish Ghosh
---Advertisement---

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৩ ফেব্রুয়ারি থেকে চলে ৪ মার্চ পর্যন্ত। পরীক্ষা শেষ হওয়ার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন ১৯ মে সকাল দশটা নাগাদ আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়। বারোটা থেকে অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট সরাসরি চেক করতে পেরেছেন পরীক্ষার্থীরা। আর এদিনই পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ্যে আনা হল।

২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা কবে?

এদিন মাধ্যমিকের ফলপ্রকাশের দিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে। পরীক্ষার বিস্তারিত সূচি কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

Madhyamik Result 2023 LIVE

আগামী বছর যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিকে অংশগ্রহণ করবেন তাঁরা ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেছেন। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে স্বাভাবিকভাবেই কিছুটা টেনশনে থাকেন পড়ুয়ারা। ধারণা করা যাচ্ছে, এবছরের মতো ২০২৪ মাধ্যমিকেও নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিতকরণে একাধিক পদক্ষেপ নেবে মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। আশা করা যাচ্ছে, পরের বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, এবছর মাধ্যমিকের পাশের হার ৮৬.১৫ শতাংশ। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা।

Madhyamik

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ