রাজ্যের CID দপ্তরে গ্রুপ-সি কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- কম্পিউটার অপারেটর, কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- ১৪ টি। কম্পিউটার অপারেটর- ১ টি, কম্পিউটার নেটওয়ার্ক অপারেটর- ২ টি, ডাটা এন্ট্রি অপারেটর- ১১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার এপ্লিকেশনে সার্টিফিকেট করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১৩,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

এছাড়াও আরও কয়েকটি শূন্যপদ রয়েছে যেমন- কম্পিউটার এনালাইসট, সুপারভাইজার লেভেল-৩, সুপারভাইজার লেভেল-১, সায়েন্টিফিক এক্সামিনেশন ও এক্সপার্ট লেভেল-২
শিক্ষাগত যোগ্যতা- এই সমস্ত শূন্যপদে আবেদন ক্ষেত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে।
বেতন- উল্লেখিত পদ অনুযায়ী প্রতিমাসে বেতন ২০ হাজার থেকে ৩৮ হাজার টাকা।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ২৫ অক্টোবর, ২০২২

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা