রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

স্বাস্থ্য উন্নয়ন আধিকারিক দপ্তরের পক্ষ থেকে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- DH&FW/COB/83

পদের নাম- Community Health Assistant
মোট শূন্যপদ- ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারীকে ANM কোর্স করে থাকতে হবে। সেইসঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার বিশেষ দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ১৩,০০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের স্টিল কারখানায় কর্মী নিয়োগ

পদের নাম- Staff Nurse
মোট শূন্যপদ- ৯ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারীকে GNM কোর্স করে থাকতে হবে।
সেইসঙ্গে স্থানীয় ভাষায় কথা বলার বিশেষ দক্ষতা রাখতে হবে।
মাসিক বেতন- ২৫,০০০/- টাকা।
বয়সসীমা- আবেদনকারী প্রার্থীদের বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদনকারীকে মূলত অনলাইনের মাধ্যমে নিজের আবেদন জমা করতে হবে। সেক্ষেত্রে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করার পর অনলাইন আবেদনপত্রে যাবতীয় তথ্য পূরণ করে জমা করতে হবে। এরপর সম্পূর্ণ আবেদনপত্রের প্রিন্ট আউট কপি দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরকৃত শ্রেণির প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। নির্দিষ্ট ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই আবেদন ফি জমা করা যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbag, Debibari Road, Cooch Behar

চাকরির খবরঃ জানুয়ারি মাসে যেসব চাকরির আবেদন চলছে

আবেদনের শেষ তারিখ- ১৬ জানুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে