পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক চাকরিপ্রার্থীর জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করা হলো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে। এই রাজ্যের জেলায় জেলায় এবার চাকরিপ্রার্থীদের ইংরেজি স্টেনোগ্রাফার পদে নিযুক্ত করা হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীরা পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের অন্যান্য যোগ্যতার পরিমাপ, মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই পরিণত হবে আজকের সম্পূর্ণ প্রতিবেদনটি।

---Advertisement---

পদের নাম- ইংরেজি স্টেনোগ্রাফার (গ্রুপ- সি)।
শূন্যপদের সংখ্যা- ১৭ টি।

কোন কোন জেলায় এই নিয়োগটি হচ্ছে?

  • বাঁকুড়া
  • কোচবিহার
  • দক্ষিণ দিনাজপুর
  • মালদা
  • জলপাইগুড়ি
  • আসানসোল
  • শিলিগুড়ি
  • আলিপুরদুয়ার
  • কলকাতা
  • পশ্চিম মেদিনীপুর
  • পুরুলিয়া
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • পশ্চিম বর্ধমান

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ৭ টি জেলায় বরোদা ব্যাংকে চাকরির সুযোগ, কোন যোগ্যতায় আবেদন?

শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক বোর্ড থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করে স্টেনোগ্রাফারের দক্ষতা অর্জন করেছেন তারা এই পদে আবেদন জানাতে পারবেন। এখানে রিটায়ার্ড স্টেনোগ্রাফার বা ফ্রেসার্স স্টেনোগ্রাফাররা আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতনের পরিমাণ- উল্লেখিত পদে নিযুক্ত সমস্ত কর্মীদের প্রতি মাসে ১৫০০০ টাকা বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি রাজ্য সরকারি দপ্তরের কর্মচারী হিসেবে যে সমস্ত সুযোগ-সুবিধা গুলি পাবেন, আর বিবরণ জানতে অবশ্যই পড়তে হবে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি। চাকরিপ্রার্থীদের প্রয়োজনে প্রতিবেদনের নিচে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হল।

নিয়োগ পদ্ধতি- পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে অত্যন্ত সহজ নিয়োগ পদ্ধতির মাধ্যমে যোগ্য কর্মীদের বাছাই করা হবে। এই বিষয়ে জানার জন্য অবশ্যই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নেবেন। প্রসঙ্গত, চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার দিন যথাস্থানে যাওয়ার জন্য কোনরকম ট্রাভেল অ্যালাওয়েন্স দেওয়া হবে না।

---Advertisement---

আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগণা জেলা আদালতে গ্রুপ- সি কর্মী নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

আবেদন পদ্ধতি- বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুসারে প্রতিটি চাকরিপ্রার্থীকে নিয়োগ বিজ্ঞপ্তি সাথে সংযুক্ত সম্পূর্ণ আবেদন পত্রটি হাতে-কলমে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে অবশ্যই ২৮/০২/২০২৫ তারিখের মধ্যে জমা করে দিতে হবে।

আবেদনপত্র পাঠানো ঠিকানা- প্রতিটি জেলা অনুসারে ক্রেতা সুরক্ষা দপ্তরের ঠিকানায় আবেদন পত্রটি নির্দিষ্ট দিনের মধ্যে পৌঁছে দিতে হবে চাকরিপ্রার্থীদের। নিয়োগ বিজ্ঞপ্তিতে সমস্ত জেলার পাশে ঠিকানাটি উল্লেখ করা হয়েছে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা