রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন চলবে ৯ আগস্ট পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের একলব্য মডেল স্কুলের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যের এই স্কুলে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 1950/BCWTD

পদের নাম- Guest Teacher (Physics, Mathematics, Computer Science)
মোট শূন্যপদ- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় গুলিতে বিএড সহ স্নাতকোত্তর, কম্পিউটারের ক্ষেত্রে এমসিএ ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন। শিক্ষকতার কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধীকার দেওয়া হবে।
বয়সসীমা- ৩০ জুন, ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন- ১ বছরের চুক্তি অনুযায়ী প্রতিমাসে ১২,০০০/- টাকা বেতন প্রদান করা হবে নিয়োগকৃত প্রার্থীদের।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি- ইমেইল মারফৎ নিজেদের আবেদন জমা করতে হবে চাকরিপ্রার্থীদের। নিজের সাম্প্রতিক বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের কপি একটি পিডিএফ ফাইলে সংযুক্ত করে পাঠাতে হবে আবেদনকারীদের। আবেদনপত্র পাঠানোর অফিসিয়াল ইমেইল আইডিটি হল gtrengagementemrsbirbhum2023@gmail.com

আবেদনের শেষ তারিখ- ৯ আগস্ট, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে