রাজ্যের খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটার নিয়োগ, প্রতিমাসে বেতন ১৬ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খাদ্য দপ্তরের বিভিন্ন বিভাগে ডাটা এন্ট্রি অপারেটার পদে এই নিয়োগ হতে চলেছে। যেকোনো ভারতীয় নাগরিক অৰ্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দারা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- 280-NCEC/DEO/2023

পদের নাম- Data Entry Operator
মোট শূন্যপদ- ২৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিভাগীয় বিষয়ে স্নাতক পাশ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেইসঙ্গে, কম্পিউটার অ্যাপ্লিকেশানের যেকোনো বিষয়ে কোর্সের সার্টিফিকেট থাকা আবশ্যক।
মাসিক বেতন- প্রতিমাসে ১৬,০০০/- টাকা পারিশ্রমিক প্রদান করা হবে।
বয়সসীমা- ১ নভেম্বর, ২০২৩ তারিখের নিরিখে নূন্যতম ২১ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।

Food SI Best Book 

চাকরির খবরঃ এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন জানানোর জন্য food.wb.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে চাকরিপ্রার্থীদের। সেখান থেকে Recruitment ⟶ One time registration ⟶ Apply online for DEO অপশানে গিয়ে নির্দেশ অনুযায়ী ওয়েবফর্মে নিজেদের আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

নিয়োগ পদ্ধতি- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের একাডেমিক স্কোরের ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্টিং করা হবে। শর্ট লিস্টেড প্রার্থীদের টাইপিং টেস্ট, এমএস এক্সেল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ৮ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা