৬১৪ জন গ্রুপ-ডি কর্মীর চাকরি বাতিল! খাদ্য দপ্তরের নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে

Published By: Madhumita Pal | Published On:
Share:

খাদ্য দপ্তরে বেআইনিভাবে নিয়োগে বাতিল ৬১৪ জন গ্রুপ-ডি কর্মী। ২০০৮ সালে খাদ্য দপ্তরের বিভিন্ন অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। লক্ষাধিক আবেদনপত্র জমা পড়ে। পরে ২০০৯ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে গ্রুপ-ডি তে কর্মী নিয়োগ হয়েছিল। আর এই নিয়োগ সরকারি সার্ভিস কমিশনের মাধ্যমে না করে, খাদ্য দপ্তর নিজেরাই নিয়োগ করেছিল।

ইন্টারভিউয়ে সফল ৬১৪ জন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এই কর্মীদের কলকাতা ও জেলার বিভিন্ন অফিসে স্থায়ীভাবে নিয়োগ করা হয়। ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি প্যানেল প্রকাশ হলে। প্যানেলে নাম না থাকা অসফল প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলে ১৯ মার্চ ২০১০ তারিখে মামলা করে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) -এর কাছে।

আরও পড়ুনঃ রাজ্যে নতুন করে WBCS নিয়োগ, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পরবর্তীতে মামলাটি যায় হাইকোর্টে, সংশ্লিষ্ট সিলেকশন বোর্ডের ৫ সদস্য সহ এই প্রক্রিয়ায় অভিযুক্ত অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের নির্দেশ দেয় স্যাট। এদিন ৮ জুন স্যাটের বিচারপতি সৌমিত্র পাল ও প্রশাসনিক সদস্য সৈয়দ আহমেদ বাবার ব্রেঞ্চ নির্দেশ দেন এই নিয়োগ প্রক্রিয়ায় যারা যুক্ত ছিলেন তাদের শাস্তি দিতে বিভাগীয় তদন্ত সহ সব পদক্ষেপ নিতে বলা হয়েছে খাদ্য দপ্তরকে।

হাইকোর্টে এ সংক্রান্ত মামলার রায়ের স্যাট জানায়, নিয়োগ প্রক্রিয়ায় প্রহসন (ফার্স অ্যান্ড আইওয়াশ) হয়েছে বলে মনে করছেন। স্বজনপোষণ ও পক্ষপাতিত্ব রয়েছে নিয়োগে।পরে মামলাটি হাইকোর্টের নির্দেশ স্যাটের আওতায় এলে। ওই ৬১৪ জনের চাকরি প্রার্থীদের বাতিল করে দেয়। ইন্টারভিউ বোর্ডে ৫ জন সদস্য সহ অনিয়মের অভিযুক্ত অন্যান্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেওয়া হয় খাদ্য দপ্তরকে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা