WB Recruitment: ৫০ হাজার শূন্যপদে নিয়োগ হতে চলেছে রাজ্যে! বিপুল কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিল পশ্চিমবঙ্গ সরকার

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর। বিপুল শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্যে সরকার। বিশ্ব ব্যাঙ্কের হাত ধরে বাংলায় আসছে বিপুল অর্থের বরাদ্দ। এছাড়া, সামনেই বিশ্ববঙ্গ বানিজ্য সন্মেলন। এবছর ক্ষুদ্রশিল্পের অগ্রগতিকে মাথায় রেখে এগোতে চাইছে রাজ্য। শিল্পের যে সমস্ত ক্ষেত্রে কর্মসংস্থান বাড়তে পারে, সেই সমস্ত দিক বিবেচনা করে নিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, প্রায় পঞ্চাশ হাজার কর্মসংস্থানের টার্গেট নেওয়া হয়েছে। সেই পথে দ্রুত অগ্রসর হচ্ছে রাজ্য।

পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নে হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা খতিয়ে দেখে ব্যতিক্রমীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই প্রেক্ষিতেই বিশ্বব্যাঙ্কের হাত ধরে ভারতে আসছে আড়াই হাজার কোটি টাকার অর্থের বরাদ্দ। সাধারণত এহেন বিপুল অর্থের বরাদ্দ পেতে হলে বিশ্বব্যাঙ্কের নিকট দরবার করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিজে থেকে আগ্রহী হয়েছে বিশ্ব ব্যাংক। ফলে কোনোভাবেই সুযোগ ছাড়তে নারাজ রাজ্য। সূত্রের খবর, শুক্রবারই বিশ্বব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব। যত দ্রুত সম্ভব এটি মন্ত্রিসভায় ছাড়পত্র পেশের জন্য পাঠানো হবে। এই অর্থে পশ্চিমবঙ্গের শিল্পোন্নতি যেমন হবে, তেমনই বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ অবশেষে প্রকাশ হতে চলেছে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা

সূত্রের খবর, রাজ্য সরকারের পরিকল্পনা অনুসারে পশ্চিমবঙ্গের উজ্জ্বল স্থানগুলিতে পরিকাঠামোগত উন্নতি ও রাস্তা নির্মাণ করা হবে। পরিবহণ ব্যবস্থা উন্নতকরণে রেল, সড়ক ও জনপথের সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। যার দরুণ বিভিন্ন ক্ষেত্রে ফের একগুচ্ছ চাকরির সুযোগ তৈরি হবে। ধারণা করা হচ্ছে, বিশ্ব ব্যাংকের এই প্রকল্প যদি সফল হয় তবে রাজ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পঞ্চাশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। আপাতত বিষয়টি নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবেই এ খবরে মুখে হাসি ফুটেছে রাজ্যের চাকরিপ্রার্থীদের।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ঢোকা শুরু হল, হিসাবের চেয়ে কম পেলেন না তো? 8th Pay Commission: অষ্টম পে কমিশন নিয়ে বিরাট আপডেট, কবে বাড়বে মাইনে? D.El.Ed কলেজগুলোতে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের মার্চেই বকেয়া ডিএ পাবে রাজ্য সরকারি কর্মীরা, ঘোষণা স্বয়ং মুখ্যমন্ত্রীর