রাজ্যের নতুন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে কম খরচে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ার সুযোগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দীর্ঘ সাত বছর পর পশ্চিমবঙ্গে ফের চালু হতে চলেছে নতুন একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। আলিপুরদুয়ারে তৈরি হওয়া এই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এই শিক্ষাবর্ষ (২০২৩-২৪) থেকেই শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন(AICTE) থেকে ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে কলেজটি।

শুধু তাই নয়, রাজ্যে এই প্রথম কোনও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এবছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চমাধ্যমিক স্তরে নতুন দুটি বিষয় সংযোজন করেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স। নতুন এই ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসন সংখ্যা ১৮০টি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারিং এ মোট আসন বরাদ্দ করা হয়েছে ৩০টি। এর পাশাপাশি এই কলেজে পড়ানো হবে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং।

AI Learning and Artificial Intelligence Concept. Business, modern technology, internet and networking concept.

আরও পড়ুনঃ ষষ্ঠ শ্রেণী থেকে পাঠক্রমে অন্তর্ভুক্ত হতে চলেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টিকে তারা বিশেষ গুরুত্ব সহকারে পরিচালনা করবেন। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির যুগে এই নতুন কোর্সটি পড়ুয়দের চাকরিক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। প্রযুক্তিবিদরা জানাচ্ছেন আগামী পাঁচ বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিং লার্নিং স্পেশ্যালিস্টদের চাহিদা দ্রুত হারে বাড়বে।

উল্লেখ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কাজ জানা থাকলে সহজেই চাকরি মিলবে বিগ ডেটা স্পেশ্যালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, সিকিওরিটি অ্যানালিস্ট ইত্যাদি পদে। একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ারের বেতন কাঠামো আনুমানিক বার্ষিক  ৯ – ১০ লক্ষ টাকা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download