মাধ্যমিক পাশে সরকারি স্কলারশিপে আবেদন করুন, প্রতিমাসে ১০০০ থেকে ৫০০০ টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

পশ্চিমবঙ্গের স্কুল ছাত্রছাত্রীদের জন্য অতিগুরুত্বপূর্ণ খবর। রাজ্যের এক সরকারি স্কলারশীপে আবেদনের শেষ তারিখ এই মাসেই। আপনি যদি আবেদন না করে থাকেন তাহলে সংশ্লিষ্ট দফতরের ওয়েবসাইটে গিয়ে শীঘ্রই স্কলারশিপের ফর্ম পূরণ করুন। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ নামে পরিচিত, এই স্কলারশিপ রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের মাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।

কি কি যোগ্যতা থাকা দরকার-
১) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) পশ্চিমবঙ্গের স্কুলে পাঠরত হতে হবে।
৩) পূর্ববর্তী পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে।
৪) পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার নিচে থাকতে হবে।
৫) মূলত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ।

আরও পড়ুনঃ সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২২

এই স্কলারশিপে আবেদনের জন্য পোর্টাল খুলেছে ১৫ই আগস্ট ২০২২। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ২০২১-২২ শিক্ষাবর্ষে যারা এই স্কলারশিপ পেয়েছেন, তারা পুনর্নবীকরণ করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে। পুনর্নবীকরণের শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০২২।

বিশদ জানতে ক্লিক করুন-
Apply Now: Click Here
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত