চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যের গুরুত্ত্বপূর্ণ দপ্তরে সুপারভাইজার নিয়োগ, কম্পিউটার জানলেই আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সুপারভাইজার পদে কম্পিউটারের কাজে অবগত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন। নিয়োগ পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- L7 /CID/GL-l

পদের নাম- Supervisor, Computer Analyst
মোট শূন্যপদ- ৪১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ক্ষেত্রের চাকরির জন্য কম্পিউটার সংক্রান্ত টেকনিক্যাল বিভাগের বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে পূর্ণ সময়ের স্নাতক, স্নাতকোত্তর অথবা বিষয়ভিত্তিক ডিপ্লোমা ডিগ্রী থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ অষ্টম শ্রেণী পাশে রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ

রাজ্যের গুরুত্ত্বপূর্ণ দপ্তরে সুপারভাইজার নিয়োগ

মাসিক বেতন- দুই ধরনের পদের জন্য এখানে যথাক্রমে ৩৩,০০০/- টাকা এবং ২০,০০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- সরকারি ক্ষেত্রে নিয়োগের স্বাভাবিক বয়সসীমা এখানে লাগু হবে।

আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন জানাবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। আবেদন জানানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর অনলাইন আবেদন পত্রে নিজের যাবতীয় তথ্য পূরণ করতে হবে। সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

আবেদনের শেষ তারিখ- ১১ ফেব্রুয়ারি ২০২৪।

রাজ্যের গুরুত্ত্বপূর্ণ দপ্তরে সুপারভাইজার নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ