চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

WB Dearness Allowance: অবশেষে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার, জানুন বিস্তারিত

Priyanka Sen
---Advertisement---

বর্ষশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দারুণ খুশির খবর। সরকারি কর্মীদের ‘ক্রিসমাস’ গিফট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এত দিনের অপেক্ষার পর অবশেষে ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের। গতকাল বৃহস্পতিবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। নয়া সিদ্ধান্ত অনুসারে একলাফে চার শতাংশ ডিএ (DA) বেড়েছে কর্মীদের।

এতদিন রাজ্য সরকারি কর্মীরা ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। নয়া সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর আরও চার শতাংশ ডিএ (DA) বাড়লো কর্মীদের। অর্থাৎ এখন থেকে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ শতাংশ হারে ডিএ পাবেন তাঁরা। কবে থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ-এর হার? রাজ্যে সরকারের তরফে জানানো হয়েছে, নতুন বছরের শুরুতেই নয়া মহার্ঘ ভাতার হার কার্যকর হবে। ২০২৪ সালের জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। স্বাভাবিকভাবেই ডিসেম্বরের মরশুমে সরকারের এই সিদ্ধান্তে মুখে হাসি ফুটলো রাজ্য কর্মীদের।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের নতুন প্রকল্পে রাজ্যবাসী পাবেন 5000 টাকা

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যেখানে দশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-এর হার ৪৬ শতাংশ। লোকসভা ভোটের আগে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে তাঁদের। অর্থাৎ এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর পার্থক্য দাঁড়ালো ৩৬ শতাংশ। এখন নতুন বছরে রাজ্য সরকার আবারও ডিএ বাড়ায় কিনা, তাই এখন কর্মীদের অপেক্ষার বিষয়।

join Telegram

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ