চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের! গরমের ছুটির ঘাটতি মেটাতে নিতে হবে অতিরিক্ত ক্লাস

---Advertisement---

অতিরিক্ত গরমের কারণে এবছর এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। গত ২ রা মে থেকে রাজ্যে শুরু হয়েছে গ্রীষ্মাবকাশ। গরমের ছুটির বিজ্ঞপ্তির সাথে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, ছুটি চলাকালীন যে ক্লাসগুলি নষ্ট হচ্ছে ও পড়ুয়াদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, তা মেরামতের দায়ভার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের স্কুল খোলার নোটিশের সঙ্গে এ বিষয়ে ফের একবার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের। রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী ৭ জুন থেকে প্রাথমিক স্কুল ও ৫ জুন থেকে রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলি চালু হয়ে যাবে। শিক্ষা দফতরের নির্দেশিকা মেনে ৫ জুন থেকে স্কুল খোলার নোটিশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিয়ে পড়ুয়াদের সিলেবাস কমপ্লিট করতে হবে শিক্ষক-শিক্ষিকাদের।

আরও পড়ুনঃ গরমের ছুটি কাটিয়ে পঠনপাঠন শুরু রাজ্যের স্কুলগুলিতে

এছাড়া, স্কুলের শৃঙ্খলার ক্ষেত্রে আরো কঠোর হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে স্কুল চলাকালীন স্কুলের বাইরে বেরোতে হলে শিক্ষক-শিক্ষিকাদের প্রধান শিক্ষক/শিক্ষিকার অনুমতি নিতে হবে। প্রসঙ্গত, কবে থেকে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে ও কতক্ষণ এই ক্লাস চলবে সে বিষয়ে যাবতীয় তথ্য অতি শীঘ্রই জানানো হবে।

আরও পড়ুনঃ চলতি শিক্ষাবর্ষ থেকেই আর্থিক অনগ্রসরদের জন্য সংরক্ষণ চালু হবে রাজ্যে

শিক্ষক শিক্ষিকাদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ