মাধ্যমিক পাশে গ্রূপ- সি কর্মী নিয়োগ, নিয়োগ করা হবে হাসিমারা এয়ারফোর্স স্টেশনে

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারফোর্স স্টেশনে গ্রুপ- সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম সহ একাধিক তথ্য সমন্বয়ে রইলো আজকের এই প্রতিবেদন। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- সাফাইওয়ালা।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা।
নিয়োগের স্থান- হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি।

পদের নাম- মেসেঞ্জার
শূন্যপদ- মোট ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।
বেতন- প্রতিমাসে ১৮,০০০ টাকা।
নিয়োগের স্থান- হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি- ২টি এবং স্টেশন হেডকোয়ার্টার গ্যাংটক- ১টি।

পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড II
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ হতে হবে।
বেতন- প্রতিমাসে ২৫,০০০ টাকা।
নিয়োগের স্থান- হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি।

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে।
বেতন- প্রতিমাসে ১৯,৯০০ টাকা।
নিয়োগের স্থান- স্টেশন হেডকোয়ার্টার হাসিমারা।

চাকরির খবরঃ রাজ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরির সুযোগ

বয়সসীমা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি- অফলাইনের মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। www.ncs.gov.in এবং www.indianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে প্রার্থীরা আবেদন পত্র ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট -এর মাধ্যমে পাঠাতে হবে। বাই হ্যান্ড আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র যে মুখবন্ধ খামের মধ্যে ভরে পাঠাবেন সেই খামের ওপরে লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF……………………………… (UR/OBC) (যে পদে আবেদন করবেন সেই পদের নাম)। আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২১।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Colonel (General Staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office- Bengdubi, District- Darjeeling, PIN- 734424

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ চলছে

Official Notice: Download Now
Application form: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026