রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ, ৩ অক্টোবর পর্যন্ত চলবে অনলাইনে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন বিভাগে প্রায়শই কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সম্প্রতি এরকমই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- SHFWS/2023/289

পদের নাম- Coordinator DEIC-RBSK
মোট শূন্যপদ- ১২ টি। (SC- ৩ টি, OBC- ৩ টি, UR- ৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, প্রস্থেটিক অর্থটিক্স অথবা বিএসসি নার্সিং বিষয়ে স্নাতক চাকরিপ্রার্থীরা এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও, হসপিটাল ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরাও আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- উক্ত পদের ধার্য্য মাসিক বেতন হলো ৩২,০০০/- টাকা।
বয়স সীমা- ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ন্যূনতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ WBPSC’তে ‘গ্রুপ- সি’ কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হবে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট মারফত নিজেদের আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন জানানোর জন্য প্রার্থীদের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি সাবমিট করতে হবে। আবেদন জানানোর পর আবেদনের হার্ড কপি ডাউনলোড করে রাখতে হবে চাকরিপ্রার্থীদের।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০/- টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন কি ধার্য্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ- ৩ অক্টোবর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন