ভোট মিটতেই খুশির খবর! স্বাস্থ্য দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। একগুচ্ছ শূন্যপদে নিয়োগ শুরু হতে চলেছে রাজ্য। ভোট মিটতেই এবার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া আরম্ভ করল রাজ্য সরকার। অগাস্ট মাসের মধ্যে সাত হাজার শূন্যপদে নিয়োগ সম্পন্ন হবে। স্বাস্থ্যক্ষেত্রে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মেডিক্যাল টেকনোলজিস্ট-সহ বিভিন্ন পদে চাকরি পাবেন রাজ্যের তরুণ-তরুণীরা। তৎপরতার সঙ্গে কাজ চলছে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগ

ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) সূত্রে খবর, রাজ্যের এই নিয়োগ প্রক্রিয়ায় ১৪০০ পদে নিয়োগ দেওয়া হবে চিকিৎসকদের। ৮৩৫টি পদে নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্ট। ৪৩৫টি পদে চাকরি পাবেন বিএসসি ও পোস্ট বেসিক নার্স। এছাড়া নার্সিং কলেজগুলির ৭৪টি শূন্যপদে সিনিয়র লেকচারার ও রিডার এবং পিজি হসপিটালের হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপকের পদ পূরণ করা হবে। অতএব এই বিপুল শূন্যপদে চাকরি পেতে চলেছেন অসংখ্য তরুণ-তরুণী। বোর্ড সূত্রে খবর, জিএনএম নার্সের প্যানেল, ৭৫০টি পদে জিডিএম ও ৬০০-এর বেশি মেডিক্যাল অফিসারের প্যানেল প্রকাশিত হবে আগামী সপ্তাহের মধ্যেই। অন্যান্য পদগুলি যেমন, ৪৩৫টি বিএসসি, পোস্ট বেসিক নার্স, নার্সিং কলেজের লেকচারার, রিডার ও পিজি হসপিটালের সহযোগী অধ্যাপক পদের ইন্টারভিউ শেষ হয়ে প্যানেল প্রকাশ হবে অগাস্ট মাসের মধ্যে।

চাকরির খবরঃ ইন্টারভিউর মাধ্যমে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

চেয়ারম্যান বিধায়ক ডঃ সুদীপ্ত রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অতি দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই কোনোরকম বিলম্ব চাইছেন না তাঁরা। পাশাপাশি বোর্ডের তরফে জানানো হয়েছে, রি-সাবমিশনের দিকটিও খতিয়ে দেখা হবে। এর আগে চাকরিপ্রার্থীর ভুলের কারণে আবেদন বাতিল হতে দেখা গিয়েছে। তাই এসব দিকে আর ত্রুটি চায়না রাজ্য। সংশ্লিষ্ট প্রার্থীদের মেল মারফত জানানো হয়েছে কী কী সংশোধনের প্রয়োজন। চাকরিপ্রার্থীদের আবেদনগুলি খতিয়ে দেখে ইন্টারভিউ শুরু হবে। সবশেষে নিয়োগ প্যানেল প্রকাশ করবে রাজ্য। প্রসঙ্গত, শূন্যপদে নিয়োগ না হওয়ায় অসন্তোষের বাতাবরণ তৈরি হচ্ছিল রাজ্যে। পঞ্চায়েত ভোটের আগেই মুখ্যমন্ত্রী জানান, লক্ষাধিক শূন্যপদে নিয়োগ শুরু হবে শীঘ্রই।

চাকরির খবরঃ বর্তমানে যেসব চাকরির আবেদন চলছে

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন