রাজ্যে যোগা ইন্সট্রাক্টর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম- Yoga Instructor
মোট শূন্যপদ- ৭ টি। (পুরুষ- ২ টি, মহিলা- ৫ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের WBCYN দ্বারা স্বীকৃত এক বছরের যোগা এবং ন্যাচারোপ্যাথি কোর্সের সার্টিফিকেট থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- সেশন অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। প্রতিটি সেশনের জন্য ২৫০/- টাকা পাবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা- ০১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে ১৮ থেকে ৪০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা আবেদনযোগ্য।

চাকরির খবরঃ রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে “Recruitment” অপশন থেকে নির্দিষ্ট অনলাইন আবেদনপত্র বের করতে হবে। এরপর সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন ফি- সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১০০/- আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ২ ডিসেম্বর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন