রাজ্যের পৌরসভায় স্বাস্থ্য কর্মী নিয়োগ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তর সম্প্রতি একটি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No. – DH&FWS/APD/2023-24/No. 160

পদের নাম – Medical Officer
মোট শূন্যপদ – ১ টি। (ST)
শিক্ষাগত যোগ্যতা – মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যেকোনো সংস্থান থেকে এমবিবিএস ডিগ্রি সহ ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
মাসিক বেতন – ৬০,০০০ টাকা।

আরও পড়ুনঃ বন সহায়ক নিয়োগ ২০২৩

পদের নাম – Specialist MO (Medicine, Pediatrics, Ophthalmologist)
মোট শূন্যপদ – ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা – মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত যে কোন সংস্থান থেকে এমবিবিএস ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীদের ন্যূনতম এক বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
দৈনিক বেতন – ৩০০০ টাকা। (সাপ্তাহিক ৩ দিন।)

বয়সসীমা – উপরিউক্ত পদগুলিতে আবেদন করার জন্য যোগ্য প্রার্থীদের বয়স হতে হবে ৬৭ বছরের কম।

আবেদন পদ্ধতি – ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের আলিপুরদুয়ার জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট alipurduar.gov.in থেকে নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। এরপর যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে পৌরসভার নির্দিষ্ট দপ্তরে সেটি ইন্টারভিউর দিন সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউ তারিখ – ২৫ মে, ২০২৩।

ইন্টারভিউ স্থান – Office of the Chief Medical Officer of Health, Alipurduar, Babupara, Maya Talkies Road, Ward No-12, Pin-736121

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন