৪ হাজার শূন্যপদে স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ, পূজোর আগেই নিয়োগ হবে

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে ২০২৩ সালে পঞ্চায়েত ভোট ও ২০২৪ সালে লোকসভা ভোটের আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ। প্রায় চার হাজারেরও বেশি চিকিৎসক, শিক্ষক চিকিৎসক, ফার্মাসিস্ট, ফুড সেফটি অফিসার, ওয়ার্ডেন সহ ১২ ধরনের বেশি ক্যাডারে কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এই সমস্ত শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড।

পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, কয়েকদিন আগে ১১০২ জিডিএমও পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এদিন শুক্রবার তার সম্পূর্ণ তালিকা তুলে দেওয়া হয় স্বাস্থ্য ভবনের হাতে। ইতিমধ্যে, ফুড সেফটি অফিসার, ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট ও লাইব্রাইয়ান পদে প্রচুর আবেদনপত্র জমা পড়েছে। ১৬৭ জন গ্ৰেড ৩ ফার্মাসিস্টের জন্য প্রায় সাড়ে সাত হাজার আবেদনপত্র জমা পড়েছে ও ১২ টি লাইব্রেরিয়ান পদের জন্য তিন হাজারের কাছাকাছি আবেদনপত্র জমা পড়েছে।

চাকরির খবরঃ রাজ্যে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত

তবে খুব শীঘ্রই সিনিয়র আয়ুর্বেদ মেডিকেল অফিসার, শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ, বিভিন্ন কলেজ অফ নার্সিং -এর সিনিয়র লেকচার, রিডার, ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর, প্রফেসর সহ বিভিন্ন শূন্যপদে নিয়োগ হবে। এছাড়াও জিডিএমও -এর ক্ষেত্রে ১৩০০ শূন্যপদ ও মেডিকেল অফিসার পদে ৭০০ শূন্যপদ পূরণের ক্ষেত্রেও খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ড -এর চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় জানান, সমস্ত বিষয়ে খুঁটিনাটি যাচাই করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে। আশা করছি, পুজোর আগেই সবক’টি পদে নিয়োগ সম্পন্ন করতে পারব।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন