উচ্চমাধ্যমিক ছাত্র- ছাত্রীরা পাবে ১০ হাজার টাকা, জেনে নিন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য সুখবর দিলো রাজ্য সরকার। করোনা সময়কালে গত দু বছর অনলাইন পড়াশোনার সুবিধার্থে সরাসরি ছাত্র ছাত্রীদের আকাউন্টে ১০ হাজার টাকার করে দিয়েছে রাজ্য সরকার। এবছরও খুব শীঘ্রই সেই টাকা দিতে চলেছে রাজ্য সরকার। এবছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের একাউন্ট -এ এই টাকা প্রদান করা হবে। এর জন্য সমস্ত ছাত্র ছাত্রীদের ব্যাঙ্ক একাউন্টের তথ্য আপডেট করে রাখতে নির্দেশ দিয়েছে বিকাশ ভবন। স্কুলের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করতে ডি আই দের নির্দেশ দিয়েছে স্কুল কমিশন।

করোনা পরিস্থিতিতে ছাত্র- ছাত্রীরা যাতে সুস্থভাবে বাড়ীতে বসে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২০ সালে শুরু করেছিলেন “তরুনের স্বপ্ন” নামে এক প্রকল্পের। যার মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এবং শহর-মফঃস্বলের দরিদ্র বাড়ীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক একাউন্টে পাঠানো হতো। মূলত সরকারী, সরকার পোষিত এবং সরকারী সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য এই ব্যবস্থা চালু হয়। কিন্তু গতবছর দেখা গেছিল যে বহু ছাত্রছাত্রী তাদের ব্যাঙ্ক একাউন্ট আপডেট করেনি। সেক্ষেত্রে টাকা ঢোকার সমস্যা ঘটেছিল। সেই সমস্যা সমাধানে এবার পদক্ষেপ গ্রহণ করলো রাজ্যের শিক্ষা দপ্তর।

আরও পড়ুনঃ রাজ্যে ৬০ হাজার চাকরি সুযোগ

এদিন শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সমস্ত দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা যেন নতুন ব্যাঙ্ক একাউন্ট খুলে ফেলে কিংবা ব্যাঙ্ক একাউন্ট আপডেট করে ফেলে। এর পর থেকে চলতি বছরে দ্বাদশে পাঠরত ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা দেওয়া শুরু হবে। পরবর্তীতে যাতে কোনোরূপ সমস্যার সম্মুখীন না হতে হয় তাই আগেভাগেই শিক্ষা দপ্তরের এমন উদ্যোগ।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা