রাজ্যে বিপুল কর্মী নিয়োগ করছে ভারতীয় রেল, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- RRC-ER/Act Apprentices/2023-24

পদের নাম- Apprentice (ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, কার্পেন্টার, প্রিন্টার, ফায়ারম্যান, ইলেকট্রিশিয়ান, টার্নার ইত্যাদি)
মোট শূন্যপদ- ৩১১৫ টি। (Howrah Division- 659, Liluah Division- 612, Sealdah Division- 440, Kanchrapara Workshop- 187, Malda Division- 138, Asansol Division- 412, Jamalpur Workshop- 667)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ সহ NCVT স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডগুলিতে ITI Course করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা- আবেদনকারীর বয়স নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ রাজ্যের আবাসিক হোস্টেলে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার সাবমিট করতে হবে। সেইসঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ সাধারণ, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ১০০/- টাকা জমা করতে হবে। এসসি, এসটি এবং পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।

আবেদন শুরুর তারিখ- ২৭ সেপ্টেম্বর, ২০২৩।
আবেদনের শেষ তারিখ- ২৬ অক্টোবর, ২০২৩।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং স্টাফ নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে