রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে চাকরিতে নিয়োগ, জেলায় জেলায় কর্মী নিয়োগ করা হবে

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। West Bengal Pollution Control Board হলো পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করা যাবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কাজের জন্য এই কর্মী নিয়োগ করা হবে। রাজ্য জুড়ে বিভিন্ন জেলার শহরগুলিতে শূন্যপদ রয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন নাগরিক হন, এই চাকরিতে আবেদন করার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

পদের নাম- সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট
মোট শূন্যপদ- ১১ টি। হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া, কলকাতা এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রক দপ্তরে ১ জন করে মোট ৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের হেডকোয়ার্টার অফিসে ৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়স- সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
বেতন- প্রতি মাসে বেতন ৪২,০০০/- টাকা + HRA.

পদের নাম- প্রজেক্ট অ্যাসোসিয়েট

মোট শূন্যপদ- ১১ টি। হলদিয়া, ব্যারাকপুর, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, হাওড়া, কলকাতা এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ মন্ত্রক দপ্তরে ১ জন করে মোট ৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের হেডকোয়ার্টার অফিসে ৩ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বয়স- এই পদে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে ৩৫,০০০/- + HRA.

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত দুটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিদ্যা (Environmental Science) এবং Civil/ Architecture & Planning/ Chemical Engineering বিষয়ে স্নাতকোত্তর (Master degree) ডিগ্রী পাশ।
পাশাপাশি উভয় পদের ক্ষেত্রেই সংশ্লিষ্ট ক্ষেত্রে দু’বছরের বেশি অভিজ্ঞতা এবং কম্পিউটারে MS- Office সফট্ওয়ারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি www.wbpcb.gov.in এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে। এছাড়াও এই পোস্টের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিলাপ করে, সাথে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে পিডিএফ ফরমেটে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের ইমেইল আইডিতে পাঠাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ ৪ জুন, ২০২১।

আবেদনপত্র পাঠানোর ইমেইল আইডি- ncap.wbpcb@gmail.com

আবেদন ফি- শূন্য। আবেদন করার জন্য কোনরূপ ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের দিন প্রার্থীকে অবশ্যই পরিচয় প্রমাণপত্র ,বয়সের প্রমাণপত্র , শিক্ষাগত যোগ্যতার সেল্ফ অ্যাটেস্টেড করা একটি করে ফটোকপি এবং অভিজ্ঞতার সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের স্থান- WBPCB Head Office, Bidhannagar, Kolkata-700106

ইন্টারভিউয়ের তারিখ- সংক্ষিপ্ত তালিভুক্ত প্রার্থীদের মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ইন্টারভিউয়ে তারিখ জানানো হবে। এছাড়াও ইন্টারভিউয়ের তারিখ প্রকাশিত হলে Exambangla.com -এর পাতায় আপডেট দেওয়া হবে।

Official Notification
Application form

আরও পড়ুন

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা রাজ্যের বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১০ হাজার টাকা