রাজ্যে লাইব্রেরিয়ান পরীক্ষার তারিখ প্রকাশিত, জেনে নিন বিস্তারিত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

একগুচ্ছ শূন্যপদে লাইব্রেরিয়ান নিয়োগ হতে চলেছে রাজ্যে। ইতিমধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ্যে এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্রশাসনের পক্ষ থেকে রুরাল লাইব্রেরিওয়ান পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। স্বাভাবিক ভাবেই এটি সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। কিছুদিন আগেই নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে সম্প্রতি ফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, উক্ত দিনে পরীক্ষাটি হচ্ছে না। অর্থাৎ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তার বদলে যে তারিখে পরীক্ষাটি হবে, তাও নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে।

সম্প্রতি মালদা জেলা লাইব্রেরির তরফে ঘোষণা করা হয়েছে, পশ্চিমবঙ্গের রুরাল লাইব্রেরিতে লাইব্রেরিয়ান রিক্রুটমেন্ট নোটিশ অনুসারে, মালদা জেলার পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগের লিখিত পরীক্ষাটি যেটি হওয়ার কথা ছিল ৩০ জুলাই, ২০২৩ তারিখ নাগাদ সেই পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ২৭ অগাস্ট ২০২৩-এ। অর্থাৎ বিজ্ঞপ্তি বলছে, আরও কিছুদিন পিছিয়ে গেল লাইব্রেরিয়ান নিয়োগের পরীক্ষা। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখবেন (www.malda.gov.in)। পরীক্ষার সম্বন্ধে যাবতীয় আপডেট দেওয়া হবে এখানেই।

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

প্রসঙ্গত, লাইব্রেরিয়ান পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রচুর চাকরিপ্রার্থী। উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ও নির্দিষ্ট কিছু যোগ্যতা যুক্ত চাকরিপ্রার্থীরা এই পদের অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে মালদা জেলার লাইব্রেরিয়ান নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। অন্যান্য জেলার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ হলে তার আপডেট দিয়ে দেওয়া হবে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ ঢোকা শুরু হল, হিসাবের চেয়ে কম পেলেন না তো?