জলপাইগুড়ি জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি একটি লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ নিয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

Employment No. – 164/JPG/LS

পদের নাম – Librarian of Rural Library
মোট শূন্যপদ – ১৮ টি। (UR – ৬ টি, SC – ৫ টি, ST – ২ টি, OBC – ৩ টি. EWS – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। সেইসঙ্গে, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে পাশ আউট সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় জ্ঞান রাখতে হবে। কম্পিউটার অপারেটিং সম্পর্কে সাম্যক ধারণা থাকা আবশ্যক।
মাসিক বেতন – ২২,৭০০ টাকা।

চাকরির খবরঃ হুগলী জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

বয়সসীমা – প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় রয়েছে।

আবেদন পদ্ধতি – চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই চাকরির জন্য। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট -এ (lib.dmjalpaigurirecruitment.in) ওয়েবফর্মে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি – লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ – ১৬ জুন, ২০২৩।

চাকরির খবরঃ আলিপুরদুয়ার জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন