মহিলাদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে রাজ্য সরকার, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের মহিলাদের জন্য নতুন নিয়োগের ঘোষণা করা হয়েছে। জেলা ভিত্তিক ভাবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার সরকারি দপ্তরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় মহিলা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই পদগুলিতে কেবলমাত্র মহিলা চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন।

মহিলাদের জন্য চাকরির সুযোগ

এইসব চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোন কোন জেলায় নিয়োগ হচ্ছে, কীভাবে আবেদন করতে হবে, মাসিক বেতন কত ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

রাজ্যে আশা কর্মী নিয়োগ 

গ্রামাঞ্চলের এলাকাগুলিতে মাধ্যমিক পাশ যোগ্যতার ভিত্তিতে যে হেলথ ভলেন্টিয়ার নিয়োগ করা হয় তাদেরকেই আশা কর্মী বা আশা দিদি বলা হয়। প্রান্তিক গ্রামগুলিতে দৈনন্দিন চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ধরণের কাজ করতে হয় এই আশা কর্মীদের। বিশেষভাবে স্থানীয় এলাকার প্রসূতি মায়েদের দেখাশোনা এবং সদ্যজাত শিশুদের টীকাকরণ সংক্রান্ত কাজের দায়িত্ত্ব থাকে আশাকর্মীদের ওপর।

চাকরির খবরঃ রাজ্যে এইট পাশে গ্রুপ-ডি কর্মী নিয়োগ 

হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশ্লিট গ্রামের মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।

পদের নাম— আশাকর্মী। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
মোট শূন্যপদ— ৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা— আশা কর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যেকোনো বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও, প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে।
বয়সসীমা— ১ জানুয়ারি, ২০২৪ তারিখের হিসেব অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি— এই নিয়োগের জন্য কোনও লিখিত পরীক্ষা আয়োজিত হয় না। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হয়।

Official Notification: Download Now

রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 

সম্প্রতি বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যে মোট ৩৫ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে। পূর্ববর্তী কয়েকটি জেলায় বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর এবার বাঁকুড়া জেলার পক্ষ থেকে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন 

পদের নাম— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
মোট শূন্যপদ— অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রতিটি ব্লকের গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট ব্লকের বিজ্ঞপ্তি থেকে শূন্যপদ সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা— অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ পদ্ধতি— লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে মোট ৯০ নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট ১০ নম্বরের।

Official Notification: Download Now

এই সমস্ত নিয়োগ ছাড়াও বিভিন্ন যোগ্যতায় স্বাস্থ্য দপ্তর, শিশু সুরক্ষা দপ্তর, মিড-ডে-মিল প্রকল্প, আবাসিক হোস্টেল ইত্যাদি বিভিন্ন বিভাগে মহিলা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখবেন চাকরিপ্রার্থীরা।

Latest Job News: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা