রাজ্যের মাধ্যমিক স্কুলে লাইব্রেরিয়ান নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ স্কুলে লাইব্রেরিয়ান সহ বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। সমস্ত স্তরের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে কয়েকটি শূন্যপদে এখানে আবেদন করা যাবে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম- Librarian
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশের পাশাপাশি লাইব্রেরী সাইন্স বিষয়ের ওপর সংশ্লিষ্ট ডিগ্রী অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- এখানে কর্মরত প্রার্থীকে প্রতিমাসে ৩২,১০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৯ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

চাকরির খবরঃ ফেব্রুয়ারি মাসে যেসব চাকরির আবেদন চলছে

পদের নাম- Sweeper
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যেকোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- এই পদে কর্মরত প্রার্থীর মাসিক ধার্য বেতন হল ১৭,০০০/- টাকা।
বয়সসীমা- এই পদে আবেদন করার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা হল ৪০ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি- অফলাইনে আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনের নিচেই আবেদনপত্র আছে। সেই আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করার পর আবেদনপত্রে সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলি একত্রে করে একটি মুখবন্ধ খামে সম্পূর্ণ আবেদনপত্রটি ভরে দিতে হবে। এরপর সেই খামটি নির্দিষ্ট দপ্তরের ঠিকানায় জমা করতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা- President, Ideal School for the Deaf, CF — 217, Sector — 1, Saltlake, Kolkata — 700064

আবেদনের শেষ তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ ভারতীয় রেলে মাসিক স্টাইপেন্ড সহ প্রশিক্ষণের সুযোগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে