পৌরসভায় বিপুল নিয়োগ! মাসিক বেতন ২৪,০০০ টাকা, আবেদন করবেন কীভাবে?

Published By: Priyanka Sen | Published On:
Share:

ডিগ্রি হাতে বসে রয়েছেন, চাকরির অভাব? যোগ্যতা থাকলে আর চিন্তা করবেন না। নিয়োগ করছে পৌরসভা। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিষ্ণুপুর পৌরসভা জাতীয় নগর স্বাস্থ্য মিশন (NUHM) এর অধীনে মেডিকেল অফিসার (PTMO) নিয়োগ করছে। আবেদন করতে হবে শীঘ্রই। এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা মাসে মাসে ভালো অঙ্কের টাকা বেতন পাবেন।

মেডিকেল অফিসার নিয়োগের বিবরণ

শিক্ষাগত যোগ্যতা: এমসিআই-স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

রেজিস্ট্রেশন: পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড হতে হবে।

বয়সসীমা: ০১.০১.২০২৫ তারিখের হিসাব অনুযায়ী, বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে।

অগ্রাধিকার: যত বেশি যোগ্যতা থাকবে, সেই প্রার্থীরা অতিরিক্ত গুরুত্ব পাবেন।

চাকরির খবরঃ অষ্টম শ্রেণি পাশে সরকারি হোস্টেলে চাকরির সুযোগ!

---Advertisement---

নির্বাচন প্রক্রিয়া

  • ২ মে, ২০২৫ ওয়াক-ইন ইন্টারভিউ নেওয়া হবে।
  • দুপুর ১২:৩০ মিনিটে এই ইন্টারভিউ বসার আগেই বিষ্ণুপুর পৌরসভার সভাকক্ষে পৌঁছে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
  • সঙ্গে সকল মূল সার্টিফিকেট (শিক্ষাগত, অভিজ্ঞতা এবং বয়সের প্রমাণপত্র), সকল নথির দুই সেট জেরক্স নিয়ে যাবেন।

কীভাবে আবেদন জানাবেন?

আবেদন করতে, কেবল এই পদক্ষেপগুলি অনুসরণ করুন:

  • আগে আপনার সমস্ত মূল সার্টিফিকেট, যেমন শিক্ষাগত প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র এবং বয়সের প্রমাণপত্র প্রস্তুত করুন।
  • প্রত্যেক নথির দুই সেট জেরক্স করুন।
  • এরপর ২ মে বিষ্ণুপুর পৌরসভার সভাকক্ষে পৌঁছান।
  • আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউতে অংশগ্রহণ করুন।
---Advertisement---

প্রসঙ্গত, তাহলে বেশি দেরি করবেন না। হাতে সময় নিতান্তই কম। সময়ের আগে নথি সঙ্গে নিয়ে পৌঁছে যান সংশ্লিষ্ট কেন্দ্রে। প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে নির্বাচনের নিয়মাবলী এবং অন্যান্য আরও বিশদ বিবরণ জানার জন্য, অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিশিয়ালভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিটি চোখ বুলিয়ে নিন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন