পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের Directorate of Security দপ্তরের অধীনে মোট ৩০টি ড্রাইভার (Driver) পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে। কীভাবে আবেদন করবেন, কি যোগ্যতা লাগবে বিস্তারিত জেনে নিন।

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ফেব্রুয়ারি ২০২৬। নির্দিষ্ট দিনে বিকেল ৫টার মধ্যে কলকাতায় নির্ধারিত দপ্তরে আবেদনপত্র সরাসরি জমা দিতে হবে। ডাকযোগে বা অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করা বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমার পরে জমা পড়া আবেদন বিবেচনা করা হবে না।

সরকারি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি 2026

যোগ্যতা:

  • এই পদে আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, আবেদনকারীর কাছে বৈধ চার চাকার গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।
  • সঙ্গে কমপক্ষে দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ, শুধুমাত্র লাইসেন্স থাকলেই হবে না, বাস্তব Driving Experience-ও থাকতে হবে।

বয়সসীমা: ২১ থেকে ৪০ বছরের মধ্যে। নির্ধারিত বয়সসীমার বাইরে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

---Advertisement---

বেতন: এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক বা contractual basis-এ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে মোট ₹১২,৫৬৯ টাকা বেতন প্রদান করা হবে।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন

নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে?

  • নির্বাচন একাধিক ধাপে সম্পন্ন করা হবে। প্রথমে প্রার্থীদের আবেদন যাচাই করে একটি তালিকা প্রস্তুত করা হবে। সেই তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ বলে জানানো হয়েছে।
  • প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য ১ মার্চ ২০২৬ তারিখে Driving Test নেওয়া হবে। এই পরীক্ষায় প্রার্থীদের গাড়ি চালানোর দক্ষতা সরাসরি মূল্যায়ন করা হবে। এরপর ২ মার্চ ২০২৬ তারিখে Interview অনুষ্ঠিত হবে।

ড্রাইভার নিয়োগ 2026 পশ্চিমবঙ্গ

Driving Test এবং Interview-এ উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে Medical Examination ও Character Verification করা হবে। সমস্ত ধাপ সফলভাবে সম্পন্ন করার পরেই চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।

---Advertisement---

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ২৩টি জেলার চাকরির খবর জেনে নিন

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন