West Bengal Police Recruitment 2021: অষ্টম শ্রেণী পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

চাকরির খবর: নতুন বছরের শুরুতেই সুখবর! বছর শুরুর দ্বিতীয় সপ্তাহেই নতুন বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ পুলিশ। রাজ্যজুড়ে বহু চাকরি প্রার্থীরা রাজ্য পুলিশের চাকরির বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে থাকেন। শেষ পর্যন্ত চাকরিপ্রার্থীদের আশা পূরণ হলো। এদিন পশ্চিমবঙ্গ সরকারের “দা অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এন্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ” -এর দপ্তর থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো’তে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার প্রার্থীরা আবেদনযোগ্য।

রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here

পদের নাম: ড্রাইভার। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে ড্রাইভার পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: 5 টি।
শিক্ষাগত যোগ্যতা: অন্তত অষ্টম শ্রেণী পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 31 ডিসেম্বর, 2021 তারিখের হিসাবে।
বেতন: প্রতি মাসে 11 হাজার 500 টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। www.wbpolice.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্র পূরণ করে, সাথে সমস্ত নথিপত্রের সেল্ফ অ্যাটেস্টেড করা কপি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 জানুয়ারি 2021.
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: The Additional Director General of Police, Sate Crime Records Bureau, West Bengal, Block- DJ Sector-II, Salt Lake City, Kolkata- 91.

আবেদনপত্রের সঙ্গে যেসব নথিপত্র জমা দিতে হবে:
1. জন্মের শংসাপত্র।
2. আধার কার্ড।
3. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
4. অন্তত পাঁচ বছরে ড্রাইভিং লাইসেন্স।
5. অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।
6. গাড়ি রিপেয়ারিং -এর সার্টিফিকেট।
উপরোক্ত সমস্ত নথিপত্রের স্বপ্রত্যয়িত নকল সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।

Download Official Notice

Download Application form
West Bengal Job News

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা