পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলেই পদগুলিতে আবেদন করতে পারবেন। রাজ্যের বিভিন্ন জেলার পোস্ট ডিভিশন গুলিতে এই কর্মী নিয়োগ করা হবে। যেসব ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- পূর্ব কলকাতা ডিভিশন, বারাসাত ডিভিশন, নদিয়া দক্ষিণ ডিভিশন, কোচবিহার ডিভিশন। কোনো হাতে লেখা পরীক্ষা নয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। West Bengal Postal Insurance Seller Agent Recruitment.

চাকরির খবরঃ পৌরসভায় ম্যানেজার (গ্রূপ-সি) নিয়োগ

পদের নাম- ডাইরেক্ট এজেন্ট।
বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। Life Insurance পলিসি, মার্কেটিং স্কিল সম্পর্কে ধারণা ও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন- এই পদগুলিতে নির্দিষ্ট কোন পারিশ্রমিক নেই। ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন ইন্সুরেন্স ও পলিসি বিক্রি করলে নির্দিষ্ট হারে কমিশন পাবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো বেতন না থাকলেও পলিসি বিক্রির হার বেশি হলে কমিশনের পরিমাণও বেশি হবে।
নিয়োগ পদ্ধতি- নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ -এর মাধ্যমে।

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হবে না। নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের মিড-ডে-মিল প্রকল্পে কর্মী নিয়োগ

ইন্টারভিউয়ের দিন যে সব ডকুমেন্টস নিয়ে যাবেনঃ
• বায়োডাটা,
• বয়সের প্রমাণপত্র,
• শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট,
• প্যান কার্ড,
• অভিজ্ঞতার সার্টিফিকেট (প্রযোজ্য হলে)

পশ্চিমবঙ্গের বিভিন্ন পোস্টাল ডিভিশন অনুযায়ী আলাদা আলাদা দিনে ইন্টারভিউ হবে। কোন ডিভিশনে কবে ইন্টারভিউ হবে এবং কোথায় হবে বিস্তারিত নিচে দেওয়া হল।

পূর্ব কলকাতা ডিভিশনঃ
ইন্টারভিউয়ের তারিখ- ১৭ আগস্ট দুপুর ১২ টা।
ইন্টারভিউয়ের স্থান- East Kolkata Division, Kolkata, PIN- 700164

বারাসাত ডিভিশনঃ
ইন্টারভিউয়ের তারিখ- ২৩ থেকে ২৭ আগস্ট দুপুর ১২ টা।
ইন্টারভিউয়ের স্থান- Barasat Division, Barasat, Kolkata, PIN- 700124

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ

নদিয়া দক্ষিণ ডিভিশনঃ
ইন্টারভিউয়ের তারিখ- ২৪ থেকে ২৬ আগস্ট দুপুর ১২ টা।
ইন্টারভিউয়ের স্থান- Nadia South Division, B- 16, Postal Quarter, Kalyani, Nadia, PIN- 741235

কোচবিহার ডিভিশনঃ
ইন্টারভিউয়ের তারিখ- ১৬ আগস্ট সকাল ১১ টা।
ইন্টারভিউয়ের স্থান- O/o the superintendent of Post Offices, 1st floor, Cooch Behar Head Post Office, Cooch Behar- 736101

Coochbehar Division Official Notice

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা