ভুয়ো শিক্ষক ধরতে সক্রিয় শিক্ষা দফতর! তৈরি হল জেলা ভিত্তিক ডেটাবেস

Published By: Debasish Ghosh | Published On:
Share:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে জেরবার পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় প্রতিটি জেলা থেকে মিলেছে ভুয়ো শিক্ষক-শিক্ষিকার খোঁজ। জালিয়াতি ও বেনিয়মের মাধ্যমে স্কুলে চাকরি পাওয়া প্রার্থীর সংখ্যা নেহাত কম নয়। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয়েছে কয়েক হাজার শিক্ষকের। তবে এখনও এই জালিয়াতির সমস্তটা প্রকাশ্যে আসেনি। এবার হাইকোর্টের নির্দেশে জেলাভিত্তিক সেন্ট্রাল ডেটাবেস তৈরি করল শিক্ষা দফতর।

রাজ্যের বিভিন্ন স্কুলে কর্মরত ভুয়ো শিক্ষকদের ধরতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শিক্ষা দফতর। তৈরি করা হয়েছে ডেটাবেস। এছাড়া রাজ্যের প্রত্যেক জেলা অনুযায়ী শিক্ষকদের নাম, তাঁদের সুপারিশ ও নিয়োগের মেমো নম্বর-সহ বিস্তারিত তালিকা প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, অন্যজনের সুপারিশের মেমো নম্বর কারচুপি করে নির্দ্বিধায় কাজ করছেন প্রার্থীরা। এহেন অভিযোগের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুনঃ দশম শ্রেণীর পাঠ্যবই থেকে বাতিল ‘পর্যায় সারণি’

পাশাপাশি, শিক্ষকরা বর্তমানে কোন স্কুলে কাজ করছেন শিক্ষা দফতরের তৈরি তালিকায় উল্লেখ থাকছে তারও। এছাড়া নতুন ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে বেতন পাওয়া শিক্ষকদের ‘স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেমের’ তথ্যগুলি। সবমিলিয়ে ভুয়ো শিক্ষকদের ধরতে সক্রিয় ভূমিকা নিয়েছে রাজ্য শিক্ষা দফতর।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে