চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

রাজ্যে ৬ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, মাধ্যমিক পাশে আবেদন করুন

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। ফের একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। এই নিয়োগ পরিচালনা করছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই ক্লার্কশিপ পরীক্ষা কী, এই পরীক্ষায় কী কী যোগ্যতা লাগে, এই পরীক্ষার মাধ্যমে কোথায় নিয়োগ করা হয়। আসুন জেনে নেওয়া যাক সে বিষয়ে বিস্তারিত।

WBPSC Clerkship Examination 2023

রিক্রুটমেন্ট বোর্ডপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
পরীক্ষার নামক্লার্কশিপ
যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদন শুরু ৮ /১২/২০২৩
আবেদন শেষ ২৯/১২/২০২৩
নিয়োগ প্রক্রিয়াপ্রিলিমিনারি এবং মেন্ পরীক্ষা
পূর্ণমান১০০
সময়১ ঘন্টা ৩০ মিনিট
অফিসিয়াল ওয়েবসাইটwbpsc.gov.in

রাজ্য সরকারের ক্লার্কশিপ পরীক্ষা (Clerkship Exam) কী?

ক্লার্কশিপ পরীক্ষা হল রাজ্য স্তরে পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষা পরিচালিত হয় রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর দ্বারা। ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তর, সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হয়। পরীক্ষাটি প্রতিবছর নিয়ম করে আয়োজিত হয়না। তবে যদি সরকারি দপ্তরে কর্মখালি থাকে সেক্ষেত্রে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে শূণ্যপদ পূরণ করা হয়।

ক্লার্কশিপ পরীক্ষার ফ্রী মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামে যুক্ত হন 👇👇👇

রাজ্যে ৬ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

‘ক্লার্কশিপ পরীক্ষার’ মাধ্যমে কী ধরণের চাকরি পাবেন?

এই ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে রাজ্যের সচিবালয়, দপ্তর, জেলা অফিস, আঞ্চলিক অফিস এই সকল ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক বা নিম্ন বিভাগের সহকারী ক্লার্ক পদে চাকরি পেতে পারেন। প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হলে প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮৫০০/- টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। যদিও পরবর্তীতে পদন্নোতির সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস দেখে নিন

পদন্নোতির সুযোগ

ক্লার্ক পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা প্রোমোশান বা পদন্নোতির সুযোগ পান। তাঁরা এরপর সিনিয়র ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। যোগ্য বলে বিবেচিত হলে প্রোমোশান পাবেন। এই পদে উচ্চতর বেতন কাঠামোর সুবিধা পাবেন।

‘ক্লার্কশিপ পরীক্ষায়’ বসতে গেলে কী যোগ্যতা প্রয়োজন?

রাজ্য সরকারের ক্লার্কশিপ পরীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃত কোনো বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে অর্থাৎ আবেদন জানানোর জন্য মাধ্যমিক পাশের যোগ্যতা থাকা বাধ্যতামূলক। এর সঙ্গে প্রার্থীকে কম্পিউটার অপারেটিং জানতে হবে। প্রার্থীর হাতে টাইপিং স্পিড থাকতে হবে। এই পরীক্ষায় বসতে হলে পরীক্ষার্থীর বয়স হতে হবে ন্যুনতম ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে কিছুটা ছাড় পাবেন।

রাজ্যে ৬ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

আরও পড়ুনঃ ক্লার্কশিপ পরীক্ষার গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট

ক্লার্কশিপ পরীক্ষার নিয়ম

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ করার জন্য দুই ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মেনে চলে পিএসসি। ক্লার্কশিপ পরীক্ষার প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয়। এখানে থাকে মোট ১০০ টি এমসিকিউ প্রশ্ন। বিষয়গুলি হল ইংরেজি (৩০ নম্বর), সাধারণ জ্ঞান (৪০ নম্বর), পাটিগণিত (৩০ নম্বর)। এই পরীক্ষার জন্য ধার্য থাকে মোট ১ ঘন্টা ৩০ মিনিট। ক্লার্কশিপ পরীক্ষার দ্বিতীয় ধাপে থাকে ব্যাখ্যামূলক প্রশ্ন। এই ধাপে মোট দুটি বিভাগ (বাংলা ও দ্বিতীয় ভাষা) থেকে ১০০ নম্বর থাকে। এই পরীক্ষার জন্য ধার্য থাকে মোট ১ ঘন্টা।

আরও পড়ুনঃ ডিসেম্বর মাসের সমস্ত চাকরির খবর

আবেদনের সময়সীমা: যে সমস্ত চাকরিপ্রার্থীরা রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষায় বসতে চান, তাঁরা আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে আবেদন জানাবেন। আবেদন জানানো যাবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (wbpsc.gov.in) মারফত। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে কমিশনের ওয়েবসাইট ফলো করবেন। পরীক্ষার বিষয়ে পরবর্তী আপডেট পেতে ‘Exam Bangla’-এর পাতায় নজর রাখবেন।

রাজ্যে ৬ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ