WBPSC -র মাধ্যমে নতুন নিয়োগ, আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা এবং আরও অন্যান্য তথ্য নিখুঁতভাবে জানতে নীচে রইল আজকের এই বিস্তারিত প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- ডিস্ট্রিক অফিসার।
মোট শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বরসহ যেকোনো শাখায় স্নাতক কোর্স করে থাকতে হবে অথবা টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর কোর্স করে থাকতে হবে। এছাড়াও শিক্ষকতায় ৬ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ১৭ অনুযায়ী ৬৭,৩০০ থেকে ১,৭৩,২০০ টাকা।

চাকরির খবরঃ রাজ্যে আশা কর্মী পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। wbpsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ কালার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি হিসাবে ২১০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রার্থীরা আবেদন ফি জমা করতে পারবেন। ১৯ শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা করা যাবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে গিয়েও প্রার্থীরা আবেদন ফি করতে পারবেন। ২০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে আবেদন ফি জমা করা যাবে।আবেদন করার শেষ তারিখ- ১৯ শে সেপ্টেম্বর, ২০২২

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন