Recruitment Scam: অ্যাপয়েনমেন্ট লেটার ছাড়াই চাকরি! নিয়োগ দুর্নীতির অবাক মোড়ে বিস্মিত বিচারপতি

Published By: Debasish Ghosh | Published On:
Share:

শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে প্রকাশ্যে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম-দশমের দুর্নীতির পর্দাফাঁস এখনও বাকি। আদালতে বিচারাধীন বহু মামলা। সম্প্রতি নবম-দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এমন এক তথ্য সামনে এল যার পর্যবেক্ষণে বিস্মিত খোদ বিচারপতি বিশ্বজিৎ বসু।

শুক্রবার বিচারপতি বসুর এজলাসে ছিল নবম-দশমের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) দাবি করে নবম-দশমের বহু শিক্ষক নিয়োগপত্র ছাড়াই যোগ দিয়েছিলেন চাকরিতে! মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে পড়ে রয়েছে এমনই ৬৭ টি অ্যাপয়েনমেন্ট লেটার! নিয়োগ দুর্নীতির নয়া অধ্যায় সামনে আসতে অবাক বিচারপতি বসু।

আরও পড়ুনঃ ইউপিএসসি সফল হয়ে স্বপ্ন পূরণ বঙ্গকন্যা দিয়ার

এর আগে স্কুল সার্ভিস কমিশন (SSC) জানায়, নবম-দশমের চাকরির জন্য ২০২০ সালে ১৮৬ টি নিয়োগপত্র পাঠানো হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদে। কিন্তু পর্ষদের দাবি, সংখ্যাটা ১৮৬ নয় বরং ১৭৫। এর মধ্যে ৬৭ জন সুপারিশপত্র ছাড়াই চাকরিতে যোগ দেন। আর ৫২ টি সুপারিশপত্রের কোনোও হার্ড কপি নেই। সমস্ত ঘটনা পর্যবেক্ষণের পর বিচারপতির বক্তব্য, ‘সিবিআই তদন্তে নতুন রসদ জোগাতে পারে এমন বিস্ময়কর তথ্য। সিবিআই অবস্থান জানাক হাইকোর্টে’।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন