বসন্তের শুরুতেই রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য এল বিরাট সুখবর। মার্চ মাসের শুরুতেই টানা ছুটি রাজ্যের স্কুল গুলিতে। ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত বিভিন্ন কারণে বন্ধ থাকতে চলেছে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এই আবহে খুশির মেজাজ তৈরি হয়েছে ছাত্রছাত্রী তথা শিক্ষক- শিক্ষিকাদের মধ্যে। আসুন আজকের প্রতিবেদনে একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দিন কি কারণে ছুটি থাকছে।
মার্চ মাসের শুরুতেই টানা ছুটি: মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, মোট ৬৫ টি ছুটি রয়েছে এবছর। তার মধ্যে ৪ টি ছুটি মাসের প্রথম সপ্তাহেই পড়েছে। যার কারণে সমস্ত সরকারি ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে উল্লেখিত দিনগুলোতে। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০২৬ সালের ছুটির তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে, ৩ মার্চ (মঙ্গলবার) এবং ৪ মার্চ (বুধবার) দোল ও হোলি উপলক্ষে অফিসিয়ালি স্কুল ছুটি থাকবে। পড়াশোনার চাপের মাঝে এই কয়েক দিনের বিরতি নিশ্চিতভাবেই ছাত্র- ছাত্রীদের বাড়তি আনন্দ দেবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক স্কলারশিপ লিস্ট 2026
মার্চ মাসের ছুটির তালিকা
| তারিখ | দিন | ছুটির কারণ |
| ১ মার্চ ২০২৬ | রবিবার | সাপ্তাহিক ছুটি। |
| ২ মার্চ ২০২৬ | সোমবার | হোলিকা দহন/দোল উৎসবের প্রস্তুতি (কিছু কিছু রাজ্যে ছুটি থাকতে পারে।) |
| ৩ মার্চ ২০২৬ | মঙ্গলবার | দোলযাত্রা (Dol Purnima) – পর্ষদ নির্ধারিত ছুটি। |
| ৪ মার্চ ২০২৬ | বুধবার | হোলি (Holi) – রাজ্য সরকারের অতিরিক্ত ছুটি। |
এরকম আরও গুরুত্বপূর্ণ শিক্ষার খবর বা যেকোনো আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






