স্কুলে মোবাইল নিয়ে যেতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারা! নতুন নির্দেশিকা জারি করছে শিক্ষা দপ্তর

Published By: Debasish Ghosh | Published On:
Share:

বিভিন্ন স্কুলে পঠন-পাঠন চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহার নিয়ে অভিযোগ এসেছে আগেই। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নির্দেশিকা জারি করার পরেও বিশেষ কোনো সুফল পাওয়া যায়নি। এবার হঠাৎ বিচারপতি বসুর সারপ্রাইজ ভিজিটের ফলে নড়ে বসলো রাজ্যের শিক্ষা দপ্তর। রাজ্যের প্রতিটি স্কুলে পাঠানো হল বিশেষ নির্দেশিকা। এর ফলে স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহার নিয়ে কিছুটা হলেও রাস টানা যাবে বলে অনুমান।

নতুন নির্দেশিকা অনুযায়ী ক্লাস চলাকালীন স্কুলে শিক্ষক-শিক্ষিকারা আর মোবাইল ব্যবহার করতে পারবেন না জরুরি প্রয়োজন ছাড়া। নির্দিষ্ট ক্লাসের সময় চলাকালীন যাতে শিক্ষক-শিক্ষিকারা সেই ক্লাসের সম্পূর্ণ সময় ছাত্র-ছাত্রীদের জন্য ব্যয় করেন সেই বিষয়টি সুনিশ্চিত করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে সাম্প্রতিক ভাবে জানিয়েছে শিক্ষা দপ্তর। এর ফলে ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা অহেতুক মোবাইল ফোনের ব্যবহার করতে পারবেন না। পরবর্তী সময়ে এই বিষয়ে কোন অভিযোগ এলে নির্দিষ্ট এলাকার স্কুল পরিদর্শকরা বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বড় আপডেট

এরই পাশাপাশি স্কুল শিক্ষক-শিক্ষিকাদের ছুটি নেওয়ার বিষয়টি নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করা হল। অনেক স্কুলে দেখা গেছে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা যথেষ্ট পরিমাণ হলেও একই দিনে অধিক সংখ্যক শিক্ষক-শিক্ষিকা ছুটি নেওয়ায় ওই স্কুলের পঠন-পাঠনে বিঘ্ন ঘটে। সূত্রের খবর এই বিষয়টি নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে একটি নির্দিষ্ট স্কুলে শিক্ষক-শিক্ষিকার মোট সংখ্যার উপর নির্ভর করবে ওই বিদ্যালয়ে একই দিনে কত জন শিক্ষক-শিক্ষিকা একসঙ্গে ছুটি নিতে পারবেন। একই বিদ্যালয়ে একই দিনে অধিক সংখ্যক শিক্ষকের ছুটি নেওয়ার বিষয়টি নিয়ে নজরদারি রাখতে বলা হয়েছে বিদ্যালয় পরিদর্শকদের।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026 রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবনী | রাহুল ব্যানার্জী জন্ম, শিক্ষা, সিনেমা ও ব্যক্তিগত জীবনের সম্পূর্ণ তথ্য