শিলিগুড়ি আর্মি র‍্যালি ২০২২, কবে কোথায় র‍্যালি হবে জেনে নিন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

দেশ তথা রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনায় চার বছরের জন্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবেন বেকার যুব সমাজ। শিলিগুড়ি আর্মি র‍্যালির মাধ্যমে ভারতীয় স্থল বাহিনীতে অগ্নিবীর নিয়োগ করবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ জেনে নিন বিস্তারিত।

পদের নাম- Agniveer (All Arms) 8th Pass
শিক্ষাগত যোগ্যতা- আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন।

পদের নাম- Agniveer Tradesmen (All Arms) 10th Pass
শিক্ষাগত যোগ্যতা- যে কোন শাখায় মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় গ্রূপ-সি কর্মী নিয়োগ

পদের নাম- Agniveer ( General Deputy) (All Arms)
শিক্ষাগত যোগ্যতা– মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করা যাবে। তবে মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে প্রতি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- Agniveer (Tech)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক বা ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- Agniveer Tech (Avn & Amn Examiner)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে সঙ্গে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ, অংক ও ইংরেজিতে ৪০ শতাংশ নম্বর থাকতে হবে।

পদের নাম- Agniveer Clerk/ Store Keeper Technical (All Arms)
শিক্ষাগত যোগ্যতা- ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ বা বাণিজ্যিক বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ ৯ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ

বয়স- সমস্ত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছরের মধ্যে।বেতন কাঠামো- এই প্রকল্পকে নিযুক্তদের বেতন দেওয়া হবে, প্রথম বছর মাসিক ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছর মাসিক ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর মাসিক ৩৬,০০০/- টাকা। ও চতুর্থ বছর মাসিক ৪০,০০০/- টাকা। এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

Physical Fitness Test-
Group- A- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৬০ মার্ক। এবং ১০ টি Pull Ups করলে আরো ৪০ মার্ক দেওয়া হবে।
Group- B- আবেদনকারী প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৫ মিঃ ৩১ সেকেন্ড থেকে ৫ মিঃ ৪৫ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করলে ৪৮ মার্ক। এবং ৯ টি Pull Ups করলে ৩৩, ৮ টি Pull Ups করলে ২৭, ৭টি Pull Ups করলে ২১ ও ৬ টি Pull Ups করলে ১৬ মার্ক দেওয়া হবে। পরবর্তীতে মেডিকেল টেস্ট ও লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে।

Height & Weight- সেনাবাহিনীর পুরনো নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

যে সব জেলা থেকে আবেদন করা যাবে- রাজ্যের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলার প্রার্থীরা এই র‍্যালিতে অংশগ্রহণ করতে পারবেন।
র‍্যালির তারিখ-  র‍্যালি হবে ২৮ শে নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে